বি পি নিউজ ২৪

আলীরটেক ইউনিয়নে ৩কোটি টাকার বাজেট ঘোষনা

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদে ২০২২-২০২৩ অর্থ বৎসরের প্রায় ৩ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। রবিবার (২৯ মে) সকাল ১১টায় আলীরটেক ইউনিয়ন পরিষদের কার্যালযয়ে ২০২২-২০২৩ অর্থ বৎসরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। তথ্যসূত্রে জানা যায়, আলীরটেক ইউনিয়ন পরিষদের রাজস্ব হিসাবের ২৮,৯৬,০০০ টাকা এবং উন্নয়ন হিসাবের ২,৭১,০৪,০০০ টাকার বাজেট ঘোষনা করা হয়। ২০২২-২০২৩ অর্থ বৎসরে ব্যয়ের ক্ষেত্রে যোগাযোগ খাতে সবচেয়ে বেশী বাজেট ঘোষনা করা হয়েছে। এ সময় ৩ কোটি টাকার উন্মুক্ত বাজেট পেশ করেন আলীরটেক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহীন রাজু। উন্মুক্ত বাজেটে আরো উপস্থিত ছিলেন,আলীরটেক ইউনিয়ন পরিষদের সচিব,রওশন মেম্বার, মুক্তার মেম্বার, ফিরোজ মেম্বার ও ওসমান গনি মেম্বার সহ অন্যান্য ওয়ার্ডের মেম্বারগণ। উন্মুক্ত বাজেট শেষে আলীরটেক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহীন রাজু বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং প্রতিটি ইউনিয়নকে আদর্শ ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আলীরটেক ইউনিয়ন পরিষদ নিরলসভাবে কাজ যাচ্ছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

আলীরটেক ইউনিয়নে ৩কোটি টাকার বাজেট ঘোষনা

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২২

featured Image
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদে ২০২২-২০২৩ অর্থ বৎসরের প্রায় ৩ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। রবিবার (২৯ মে) সকাল ১১টায় আলীরটেক ইউনিয়ন পরিষদের কার্যালযয়ে ২০২২-২০২৩ অর্থ বৎসরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। তথ্যসূত্রে জানা যায়, আলীরটেক ইউনিয়ন পরিষদের রাজস্ব হিসাবের ২৮,৯৬,০০০ টাকা এবং উন্নয়ন হিসাবের ২,৭১,০৪,০০০ টাকার বাজেট ঘোষনা করা হয়। ২০২২-২০২৩ অর্থ বৎসরে ব্যয়ের ক্ষেত্রে যোগাযোগ খাতে সবচেয়ে বেশী বাজেট ঘোষনা করা হয়েছে। এ সময় ৩ কোটি টাকার উন্মুক্ত বাজেট পেশ করেন আলীরটেক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহীন রাজু। উন্মুক্ত বাজেটে আরো উপস্থিত ছিলেন,আলীরটেক ইউনিয়ন পরিষদের সচিব,রওশন মেম্বার, মুক্তার মেম্বার, ফিরোজ মেম্বার ও ওসমান গনি মেম্বার সহ অন্যান্য ওয়ার্ডের মেম্বারগণ। উন্মুক্ত বাজেট শেষে আলীরটেক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহীন রাজু বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং প্রতিটি ইউনিয়নকে আদর্শ ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আলীরটেক ইউনিয়ন পরিষদ নিরলসভাবে কাজ যাচ্ছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ