বি পি নিউজ ২৪

ভাতিজার হাতে চাচা নিহত

ভাতিজার হাতে চাচা নিহত
স্টাফ রিপোর্টার(এস,এম,মিঠু) রাজশাহীর গোদাগাড়ীতে ভাতিজাদের মারপিটে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৬মে বৃহস্পতিবার সকালে ভাতিজাদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে ওয়াহেদ হোসেন গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আনা হয় ও সেখানেই তিনি মারা যান। নিহত ব্যক্তির নাম মো. ওয়াহেদ হোসেন (৬০)। তিনি গোদাগাড়ী উপজেলার আমতলী ঝিকড়া গ্রামের বাসিন্দা ছিলেন । গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ওয়াহেদের বাড়ির পাশেই তাঁর ভাতিজা মো. হাসানের বাড়ি। এক বাড়ির পানি অন্যজনের সীমানার মধ্যে যাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এতে ওয়াহেদসহ তাঁর পক্ষের চারজন এবং অন্য পক্ষের একজন আহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওয়াহেদ হোসেন মারা যান। ওসি জানান, ওয়াহেদের মৃত্যুর পর তাঁর ভাতিজারা পালাতক। তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তাঁদের আটকের চেষ্টা চলছে ও অতি শীঘ্রয় আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ভাতিজার হাতে চাচা নিহত

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২২

featured Image
স্টাফ রিপোর্টার(এস,এম,মিঠু) রাজশাহীর গোদাগাড়ীতে ভাতিজাদের মারপিটে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৬মে বৃহস্পতিবার সকালে ভাতিজাদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে ওয়াহেদ হোসেন গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আনা হয় ও সেখানেই তিনি মারা যান। নিহত ব্যক্তির নাম মো. ওয়াহেদ হোসেন (৬০)। তিনি গোদাগাড়ী উপজেলার আমতলী ঝিকড়া গ্রামের বাসিন্দা ছিলেন । গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ওয়াহেদের বাড়ির পাশেই তাঁর ভাতিজা মো. হাসানের বাড়ি। এক বাড়ির পানি অন্যজনের সীমানার মধ্যে যাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এতে ওয়াহেদসহ তাঁর পক্ষের চারজন এবং অন্য পক্ষের একজন আহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওয়াহেদ হোসেন মারা যান। ওসি জানান, ওয়াহেদের মৃত্যুর পর তাঁর ভাতিজারা পালাতক। তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তাঁদের আটকের চেষ্টা চলছে ও অতি শীঘ্রয় আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে বলেও জানান তিনি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ