বি পি নিউজ ২৪

পারভীন ওসমানের জন্মদিন উপলক্ষ্যে মুকিত-সানির উদ্যোগে দোয়া ও ইফতার বিতরণ

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ--৫ আসনের প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের সহধর্মীনী পারভীন ওসমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে মুকিত ও সানির উদ্যোগে মিলাদ, দোয়া এবং মাদ্রাসার শিক্ষার্থী ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার (০৯ এপ্রিল) ৭ রমজান বাদ আসর চাষাড়া রেলগেইট জামে মসজিদে এ দোয়া মাহফিল ও ইফতার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রয়াত একেএম শামসুজ্জোহা, নাগিনা জোহা এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের রুহের মাগফিরতা কামনা সহ পারভীন ওসমান, পুত্র আজমেরী ওসমান, পুত্রবধূ সাবরিনা ওসমান জয়া ও নাতি আলিফ ওসমান দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়াও ওসমান পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া ও ইফতার বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বেলি টাওয়ার দোকান মালিক সমিতির সভাপতি ও গ্র্যান্ড হল কনভেনশন সেন্টারের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মিনার। আরো উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ, নাইফ আহমেদ রাকিব, সামসুজ্জামান রকি, মাকসুদুর রহমান রকি, আবদুল্লাহ বিন ফিরোজ, বিশিষ্ট ব্যাবসায়ী আফজাল হোসেন, এম এ এস বাবুল, আব্দুল্লা বিন ফিরোজ, আকাশ প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিল শেষে মাদ্রাসার শিক্ষার্থী ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

পারভীন ওসমানের জন্মদিন উপলক্ষ্যে মুকিত-সানির উদ্যোগে দোয়া ও ইফতার বিতরণ

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২২

featured Image
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ--৫ আসনের প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের সহধর্মীনী পারভীন ওসমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে মুকিত ও সানির উদ্যোগে মিলাদ, দোয়া এবং মাদ্রাসার শিক্ষার্থী ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার (০৯ এপ্রিল) ৭ রমজান বাদ আসর চাষাড়া রেলগেইট জামে মসজিদে এ দোয়া মাহফিল ও ইফতার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রয়াত একেএম শামসুজ্জোহা, নাগিনা জোহা এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের রুহের মাগফিরতা কামনা সহ পারভীন ওসমান, পুত্র আজমেরী ওসমান, পুত্রবধূ সাবরিনা ওসমান জয়া ও নাতি আলিফ ওসমান দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়াও ওসমান পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া ও ইফতার বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বেলি টাওয়ার দোকান মালিক সমিতির সভাপতি ও গ্র্যান্ড হল কনভেনশন সেন্টারের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মিনার। আরো উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ, নাইফ আহমেদ রাকিব, সামসুজ্জামান রকি, মাকসুদুর রহমান রকি, আবদুল্লাহ বিন ফিরোজ, বিশিষ্ট ব্যাবসায়ী আফজাল হোসেন, এম এ এস বাবুল, আব্দুল্লা বিন ফিরোজ, আকাশ প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিল শেষে মাদ্রাসার শিক্ষার্থী ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ