স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক এলাকার গঞ্জ কুমারিয়া গ্রাম থেকে শাহ আলী নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ১০ তারিখ নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিখোঁজ শাহ আলীর পিতা নুর হোসেন। তিনি নারায়ণগঞ্জ জেলার আলীরটেক ডাকঘরের গঞ্জ কুমারিয়া গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, শাহ আলীর মানসিক সমস্যা রয়েছে। তিনি কোথাও দূরে চলে গেলে একা একা বাড়ি ফিরে আসতে পারেন না।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি তাকে কোথাও দেখে থাকেন বা খুঁজে পান, তাহলে দয়া করে নিচের নম্বরে যোগাযোগ করে তার পরিবারকে জানাতে বা তাকে বাড়িতে পৌঁছে দিতে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ:
📞 01817-007030
📞 01627-580822



















