নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়েরপাড় প্রবাসী ঐক্য সংগঠনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৩ মার্চ আয়োজিত এই মানবিক কর্মসূচিতে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচির শুরুতে দেশ ও জাতির কল্যাণ এবং সংগঠনের সার্বিক উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ—রওশোন মেম্বার, সাবেক মেম্বার শহর আলী, আলী আকবর মাস্টার, মোস্তফা হাজি, নূর উদ্দীন,মাদবর ছানাউল্লাহ বেপারী, আব্দুল হাই ও নুরুমিয়া, মাদবর
অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা হিসেবে ছিলেন মোঃ দৌলাত হোসেন, সুমন, মোঃ ইউসুফ, রাসেল বেপারী ও নাবীর হোসেন। প্রধান উপদেষ্টা মোঃ নাজির মাদবর-এর পরিচালনায় কর্মসূচিটি সম্পন্ন হয়।
এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন এবং কুড়েরপাড় প্রবাসী ঐক্য সংগঠনের সকল সদস্যবৃন্দ। তাদের সম্মিলিত ঐক্য, আন্তরিকতা ও সহযোগিতায় এই মানবিক উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।



















