নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিসিক ও ৩ নম্বর ওয়ার্ড উত্তরপাড়ায় নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির সমর্থিত জোট প্রার্থী খেজুর গাছ প্রতীকের পক্ষে শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল ৩টায় জননী ছেলেতে মিজান-রাজু বন্ধু মহলের উদ্যোগে এই শোডাউনের আয়োজন করা হয়।
কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নিয়ে এলাকায় মিছিল করেন এবং সাধারণ মানুষের কাছে প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করেন।
এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে খেজুর গাছ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। স্থানীয়রা জানান, নির্বাচনী পরিবেশকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিস্থিতি তৈরি হয়েছে।



















