
শনিবার (২৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ফেরিঘাট সংলগ্ন কনকর্ড অয়েল পাম্প মাঠে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. বাদল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম রতন।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। একইসঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের প্রয়াত সকল নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু এবং যুক্তরাষ্ট্র শাখা বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরিফ মায়া, খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহজালাল শিকদার, রফিকুল ইসলাম রহিম, মোহাম্মদ লিটন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মেহেদী হাসান শাহীন,নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম শাহীন।অনুষ্ঠানে কাশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. লাভলু, সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট আলমগীর হোসেনও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রায়হান, পিয়াল, মুকুল, দেলোয়ার, আক্তার, আকরাম, আল আমিন, দিদার ও বাবু।
দোয়া ও আলোচনা সভাটি সঞ্চালনা করেন খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মেহেদী হাসান শাহীন। সার্বিক পরিচালনায় ছিলেন মো. তানভীর হোসেন, সহ-সভাপতি, খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ নারায়ণগঞ্জ জেলা।


















