নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের তোলারাম কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ছাত্রদের সম্মানে মাদুর পেতে গণইফতারের আয়োজন করা হয়েছে। রোববার (১৫ মার্চ) পবিত্র রমজানের ২৫তম দিনে তোলারাম কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির মহানগর সভাপতি অমিত হাসান, সেক্রেটারি আমজাদ হোসাইন এবং ফাউন্ডেশন সম্পাদক আবু আমির আফফান সাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তোলারাম কলেজ ছাত্রশিবিরের সভাপতি জহিরুল ইসলাম। এছাড়াও ছাত্রশক্তি, ছাত্রদল, ইসলামিক ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের দায়িত্বশীলরা এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ঐতিহ্য সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর শিল্পীরা ইসলামিক সংগীত পরিবেশন করেন। পরে উপস্থিত সবাই একসঙ্গে গণইফতারে অংশ নেন। শেষে দেশ ও জাতির কল্যাণ এবং উপস্থিত সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।


















