নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের আশীর্বাদে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন। উপজেলা নির্বাচনে সেলিম ওসমান মাকসুদের বিপক্ষে থাকলেও শামীম ওসমানের আর্শীবাদে শক্ত অবস্থানে থেকে নির্বাচনী মাঠে সরব ছিলেন।
শামীম ওসমানের আশীর্বাদের পাশাপাশি কতিপয় বিএনপির নেতাদের সমর্থনে বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত হয়েছিলেন ওসমান পরিবারের ঘনিষ্ঠ অনুসারী মাকসুদ হোসেন।
জানা গেছে, ওসমান পরিবারের ঘনিষ্ঠ অনুসারী মাকসুদ হোসেনের পক্ষে নির্বাচনী মাঠে কাজ করেছেন কলাগাছিয়া ইউনিয়নের সুবিধা ভোগী নেতারা। যার মধ্যে অন্যতম বর্তমান কথিত যুবদল নেতা নজরুল ইসলাম দিমান, যুবলীগ থেকে উঠে আসা নব্য যুবদল নেতা দ্বীন ইসলাম সহ অসংখ্য নেতাকর্মীরা। সময়ের পটপরিবর্তনে তাঁরা নিজেদেরকে বিএনপি জাহির করেন।
এছাড়াও মাকসুদের সহযোগী নজরুল ইসলাম দিমান মাকসুদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানোর ছবি এবং তাঁর ছোট ভাই সমিক নৌকা প্রতিকের পরিহিত গেঞ্জি গায়ে দিয়ে নৌকার ভোট প্রার্থনা করেছেন। যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। বর্তমানে কলাগাছিয়া ইউনিয়নে তাঁরাই এখন মস্তবড় যুবদল নেতা। সেই সঙ্গে উপজেলা পরিষদ থেকে যুবদলের সাইনবোর্ড ব্যবহার করে বাগিয়ে নিচ্ছে টেন্ডারও।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি এডভোকেট আবুল কালাম। এ আসনে সতন্ত্র প্রার্থী হয়েছেন একেএম সেলিম ওসমানের আশীর্বাদে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং শামীম ওসমানের আর্শীবাদে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়া মাকসুদ হোসেন। তাঁর বিরুদ্ধে রয়েছে ডজনখানেক বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলা।
বিশেষ করে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি এডভোকেট আবুল কালাম হলেও নির্বাচনে শঙ্কা রয়েছে। কেননা ইতোপূর্বেই ওসমান পরিবারের একটি বলয় এবং সুবিধাভোগী কতিপয় বিএনপি নেতারা প্রকাশ্যে মাঠে কাজ করতে দেখা গেছে। অথচ তাঁরাই এখন সুবিধা নিতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট আবুল কালামের দরবারে হাজিরা দিচ্ছেন।
তৃনমূল বিএনপির নেতা কর্মীদের দাবী, ধানের শীষের প্রার্থী নির্বাচিত করতে হলে ওসমান মার্কা বিএনপি নেতাদের চিহৃিত করে সরিয়ে রাখতে হবে। নয়তো বিএনপির সাইনবোর্ড হয়ে মাঠে থাকলেও সতন্ত্র প্রার্থী মাকসুদের নির্বাচন করবে।



















