নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে দায়ের করা বিস্ফোরক মামলায় থানা ওলামা লীগের সভাপতি আব্দুল মোতালিব (৬০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কর্মকর্তারা।
থানার উপপরিদর্শক মাহতাব উদ্দিন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত বিস্ফোরক সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আব্দুল মোতালিব। ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, বিস্ফোরক মামলার এজাহারে নাম থাকা আব্দুল মোতালিবকে আইনানুগ প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।










