নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ আসনে দুই প্রার্থী একত্রে উপস্থিত হয়ে স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছেন। ২৭ জানুয়ারি বিকেলে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের মাসদাইরে শোভন গার্মেন্টের সামনে থেকে রিপাবলিকান পার্টির হাতি প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি খোলা অটো রিকশায় করে এলাকা প্রদক্ষিণ করছিলেন। একই সময়ে বিএনপি জোটের জমিয়তের প্রার্থী মনির হোসাইন কাসেমী সেই পথ দিয়ে যাচ্ছিলেন। কাসেমী গাড়ি থেকে নেমে আলীর অটো রিকশায় উঠেন এবং আলীর গালে চুমু দেন। এসময় কাসেমী আলীর হাতি প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন।



















