নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি এডভোকেট আবুল কালাম তাঁর নির্বাচনী এলাকার রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আবুল কাউছার আশাকে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম স্বাক্ষরিত এক নিয়োগপত্রে আবুল কাউছার আশাকে তাঁর রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ৫ মার্চ ২০২৬ তারিখে জারি করা নিয়োগপত্রে উল্লেখ করা হয়, নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয় এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
নিয়োগপত্র অনুযায়ী, আবুল কাউছার আশা সংসদ সদস্যের পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয় করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষায়ও সহায়তা করবেন।
এতে আরও বলা হয়, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং সংসদ সদস্যের নির্দেশক্রমে তা বলবৎ থাকবে।
নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি এডভোকেট আবুল কালাম আশা প্রকাশ করেন, আবুল কাউছার আশা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।



















