নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুন তার প্রধান নির্বাচনী এজেন্টকে জরিমানা করার ঘটনাকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ বলে অভিযোগ করেছেন। একই সঙ্গে তিনি জরিমানার সিদ্ধান্তকে অন্যায় উল্লেখ করে ভোট পুনর্গণনার দাবি তুলেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচনের ভোট গণনা ও ফলাফল প্রকাশের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এর আগে ভোটের আগের রাতে ‘ভোটারদের প্রভাবিত করতে টাকা বহন’ করার অভিযোগে তার প্রধান নির্বাহী এজেন্ট হাফেজ মো. কবির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের এক নির্বাহী ম্যাজিস্ট্রেট। রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির জানান, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ৪(১) ও ২৭ ধারায় এই দণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাকে কেবল নিজের ভোট প্রদান ছাড়া অন্য কোনো নির্বাচনী দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। কবির হোসেন খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতির দায়িত্বেও রয়েছেন।
সংবাদ সম্মেলনে সিরাজুল মামুন দাবি করেন, প্রধান এজেন্ট হিসেবে বিভিন্ন কেন্দ্রে যাওয়া ও পোলিং সংশ্লিষ্ট কাজে সহযোগিতা করা স্বাভাবিক বিষয়। তিনি বলেন, “এজেন্টদের খরচ দেওয়া আর ভোটারদের টাকা দেওয়া এক বিষয় নয়। একজন মানুষের কাছে কিছু নগদ অর্থ থাকতেই পারে। এটিকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা ন্যায়সংগত হয়নি।”
তিনি আরও অভিযোগ করেন, ঘটনাস্থলে তাদের গাড়িচালকের কাছ থেকে অর্থ ছিনিয়ে নেওয়া এবং এক কর্মীকে হেনস্তার ঘটনা ঘটেছে। তবে এসবের বিচার হয়নি বল




















