নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ চার আসনের জোটপ্রার্থী মুফতি মনির কাসেমী বলেছেন, “একটি ঐতিহাসিক বাস্তবতা হলো, ফতুল্লা চার আসনে যতবার বিএনপি জিতেছে ততবার বিএনপি ক্ষমতায় এসেছে।”
তিনি বলেন, সারাদেশে ১৪৯ আসন পেলো। কিন্তু এই একটি মাত্র আসন নারায়ণগঞ্জ-৪ পেলো না। আর বিএনপি সরকার গঠন করতে পারলো না। তারেক রহমান প্রাইম মিনিস্টার হতে পারলো না। তাহলে আমাদের সব অর্জন ব্যর্থ হয়ে যাবে।
সুতরাং যারা অন্য মার্কায় দাঁড়িয়ে ভোট নষ্ট করছেন। তাদের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারলো না তাহলে তখন কি হবে?
এজন্য যারা ভাইয়ের লোক তারা বাইরের হয়ে বেরিয়ে আসুন। আর যারা তারেক রহমানের লোক তারা মাথার মুকুট হয়ে সব সময় সামনে থাকবেন ইনশাআল্লাহ।”
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাইলট স্কুল মাঠে খেজুর গাছ প্রতীকের পক্ষে মুফতি মনির হোসাইন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ আছর ফতুল্লা ইউনিয়নের অনুষ্ঠিত এ উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতি ছিলো।
মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, খেজুর গাছ প্রতীক এই আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তিনি সবাইকে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে খেজুর গাছ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।
বৈঠকে সভাপতিত্ব করেন তুবার আহমেদ মিঠু, সদস্য—ফতুল্লা থানা বিএনপি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাগর সিদ্দিকী, ছাত্র বিষয়ক সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি এবং জুয়েল আরমান, আহ্বায়ক, ফতুল্লা থানা কৃষকদল।
বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে খেজুর গাছ প্রতীকের কোনো বিকল্প নেই।
তারা বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনে খেজুর গাছ প্রতীকেই বিএনপি জোটের ঐক্য ও কৌশল প্রতিফলিত হবে।
উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী নির্বাচনে মুফতি মনির হোসাইন কাসেমীকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।




















