নিজস্ব প্রতিবেদক |
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার বক্তাবলী ইউনিয়ন বিএনপির আওতাধীন ২৯ জন নেতাকর্মীর পদ-পদবি স্থগিত করা হয়েছে। দলীয় নির্দেশনা অমান্য ও শৃঙ্খলা ভঙ্গ করে দল সমর্থিত প্রার্থীর বিপক্ষে কাজ করার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফতুল্লা থানা বিএনপির নির্দেশে বক্তাবলী ইউনিয়ন বিএনপির অধীন বিভিন্ন ওয়ার্ডের নেতাদের পদ-পদবি ও প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের সিদ্ধান্ত অব্যাহত থাকবে।
স্থগিত হওয়া নেতাদের মধ্যে বিভিন্ন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, সহ-সম্পাদক ও সদস্য পর্যায়ের নেতারা রয়েছেন। মোট ২৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম ইসলাম প্রধান ও সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিটি ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশ করা হয়।
দলীয় সূত্রে আরও জানা যায়, দলীয় ঐক্য বজায় রাখা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় বিএনপি নেতৃত্ব।




















