Your browser does not support the video tag.
ADVERTISEMENT
BP NEWS
  • বিশেষ সংবাদ
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • জেলা
  • বাণিজ্য
  • অপরাধ
No Result
View All Result
SUBSCRIBE
BP News
  • বিশেষ সংবাদ
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • জেলা
  • বাণিজ্য
  • অপরাধ
No Result
View All Result
BP News
No Result
View All Result
Home সর্বশেষ

বৈষম্যহীন সমাজ গড়ার লড়াইয়ে ‘কাস্তে’ প্রতীকে ভোট চাইলেন ইকবাল

নিজস্ব প্রতিবেদক by নিজস্ব প্রতিবেদক
February 7, 2026
in সর্বশেষ
Reading Time: 1 min read
0
বৈষম্যহীন সমাজ গড়ার লড়াইয়ে ‘কাস্তে’ প্রতীকে ভোট চাইলেন ইকবাল
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
Your browser does not support the video tag.
ADVERTISEMENT

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে কমিউনিস্ট পার্টি মনোনীত ‘কাস্তে’ প্রতীকের প্রার্থী ও শ্রমিক নেতা ইকবাল হোসেন শোষণ-বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে জনগণের প্রতি সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ফতুল্লা বাজার, লালপুর, ইসদাইর টাগারপার, গাবতলী ও মাসদাইর এলাকায় পায়ে হেঁটে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে ইকবাল হোসেন বলেন, নির্বাচন এলেই অনেকেই গরিবের বন্ধু সেজে নানা প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচিত হওয়ার পর জনগণের কথা ভুলে যায়। তাই ভোট দেওয়ার আগে সৎ, যোগ্য ও নীতিনিষ্ঠ প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কালো টাকার দাপট, পেশিশক্তি, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাটের রাজনীতির বিরুদ্ধে এবারের ভোটের লড়াই হতে হবে শোষণ-বৈষম্যহীন সমাজ ও দেশ গড়ার লড়াই। লুটেরা ও দুর্নীতিবাজ রাজনৈতিক শক্তির বিপরীতে জনগণের নৈতিক রাজনৈতিক বিকল্প গড়ে তুলতে হবে।
ইকবাল হোসেন বলেন, বর্তমান সমাজব্যবস্থায় ধনী-গরিব, নারী-পুরুষসহ সব ক্ষেত্রে বৈষম্য চরম আকার ধারণ করেছে। পাশাপাশি সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী নারীদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ও তাদের ঘরবন্দি করার অপচেষ্টা চালাচ্ছে। এই সাম্প্রদায়িক অপরাজনীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।
তিনি দাবি করেন, নির্বাচনের সময় জনগণের ভোট নেওয়ার জন্য লুটেরা রাজনৈতিক দলের নেতারা মিষ্টি কথায় মানুষকে আকৃষ্ট করলেও ক্ষমতায় গিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করে। এসব প্রতারণা থেকে মুক্তি পেতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।
দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও শোষণ-বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ ও দেশ গঠনে ‘কাস্তে’ প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান ইকবাল হোসেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ শাহীন, শ্রমিক নেতা শফিউল্লাহ, গাজী নূরে আলম, মোস্তাকিম, মাসুদ, মমিন, পলাশ, শুভসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

You might also like

অ্যাড. আব্দুল্লাহ আল আমিনের হাতে শাপলা কলি তুলে দিলেন মামুনুল হক

হাতপাখার ভোটে নীরব বিপ্লব আশা করছেন গোলাম মসীহ্

মাওলানা ফেরদাউসুর রহমানের খেজুর গাছে ভোট দেয়ার আহ্বান জানালেন

ShareTweet
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

Recommended For You

অ্যাড. আব্দুল্লাহ আল আমিনের হাতে শাপলা  কলি তুলে দিলেন মামুনুল হক
সর্বশেষ

February 8, 2026
হাতপাখার ভোটে নীরব বিপ্লব আশা করছেন গোলাম মসীহ্
সর্বশেষ

হাতপাখার ভোটে নীরব বিপ্লব আশা করছেন গোলাম মসীহ্

February 7, 2026
মাওলানা ফেরদাউসুর রহমানের খেজুর গাছে ভোট দেয়ার আহ্বান জানালেন
সর্বশেষ

মাওলানা ফেরদাউসুর রহমানের খেজুর গাছে ভোট দেয়ার আহ্বান জানালেন

February 7, 2026
ধানের শীষ মার্কায় জয়যুক্ত হয়ে জনগণের প্রত্যাশা পূরণ করবো: এড. আবুল কালাম

মাদক,জলাবদ্ধতা ও সন্ত্রাস বন্ধ হবে: মোহাম্মদ আলী

নারায়ণগঞ্জ-৩: “মামুনুল হক ধোঁকাবাজ” বললেন নান্নু মুন্সী

Next Post
ব্যানার ছেঁড়ার অভিযোগ: ধৈর্যকে দুর্বলতা ভাববেন না, হুঁশিয়ারি ইসমাঈল সিরাজীর

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
সিয়াম হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার ও স্বীকারোক্তি আদায়

May 22, 2022
ওরা বাপ ছেলে ক্যাবল চোর!অয়ন ওসমানের নাম ভাঙ্গাইয়া চাঁদা দাবি

September 14, 2023
সোনারগাঁয়ে আধিপত্য নিয়ে তিন গ্রামের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১৫, এলাকায় সেনা-পুলিশ

January 22, 2026
মিশুক সহ ১৭বছরের কিশোর সিয়াম নিখোজ

মিশুক সহ ১৭বছরের কিশোর সিয়াম নিখোজ

May 13, 2022
শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা-২০২২ এর উদ্বোধন

দিদার খন্দকারের বক্তব্যের প্রতিবাদ পাল্টা জবাব সুমনের

দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে সরকার- শ ম রেজাউল করিম

সোমবার থেকে দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

সোমবার থেকে দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

0
অ্যাড. আব্দুল্লাহ আল আমিনের হাতে শাপলা  কলি তুলে দিলেন মামুনুল হক

অ্যাড. আব্দুল্লাহ আল আমিনের হাতে শাপলা কলি তুলে দিলেন মামুনুল হক

February 8, 2026
হাতপাখার ভোটে নীরব বিপ্লব আশা করছেন গোলাম মসীহ্

হাতপাখার ভোটে নীরব বিপ্লব আশা করছেন গোলাম মসীহ্

February 7, 2026
মাওলানা ফেরদাউসুর রহমানের খেজুর গাছে ভোট দেয়ার আহ্বান জানালেন

মাওলানা ফেরদাউসুর রহমানের খেজুর গাছে ভোট দেয়ার আহ্বান জানালেন

February 7, 2026
ধানের শীষ মার্কায় জয়যুক্ত হয়ে জনগণের প্রত্যাশা পূরণ করবো: এড. আবুল কালাম

ধানের শীষ মার্কায় জয়যুক্ত হয়ে জনগণের প্রত্যাশা পূরণ করবো: এড. আবুল কালাম

February 7, 2026

Recent News

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow Us

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • করোনাভাইরাস
  • কৃষি ও খামার
  • ক্রিকেট
  • খবর
  • খেলাধুলা
  • চাকরি
  • জেলা
  • ঢালিউড
  • দূর্ঘটনা
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • ফুটবল
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • মতামত
  • মন্তব্য
  • রাজধানী
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

Recent News

অ্যাড. আব্দুল্লাহ আল আমিনের হাতে শাপলা  কলি তুলে দিলেন মামুনুল হক

অ্যাড. আব্দুল্লাহ আল আমিনের হাতে শাপলা কলি তুলে দিলেন মামুনুল হক

February 8, 2026
হাতপাখার ভোটে নীরব বিপ্লব আশা করছেন গোলাম মসীহ্

হাতপাখার ভোটে নীরব বিপ্লব আশা করছেন গোলাম মসীহ্

February 7, 2026

© Copyright 2022 - All Right Reserve BP News.