BP NEWS
  • বিশেষ সংবাদ
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • জেলা
  • বাণিজ্য
  • অপরাধ
No Result
View All Result
SUBSCRIBE
BP News
  • বিশেষ সংবাদ
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • জেলা
  • বাণিজ্য
  • অপরাধ
No Result
View All Result
BP News
No Result
View All Result
Home বাংলাদেশ জেলা

১২ তারিখের বিপ্লবে জিতা ছাড়া আমাদের অন্য কোনো অপশন নাই : মনির কাসেমী

নিজস্ব প্রতিবেদক by নিজস্ব প্রতিবেদক
January 24, 2026
in জেলা, রাজনীতি
Reading Time: 1 min read
0
১২ তারিখের বিপ্লবে জিতা ছাড়া আমাদের অন্য কোনো অপশন নাই : মনির কাসেমী
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

১২ তারিখের বিপ্লবে জিতা ছাড়া আমাদের অন্য কোনো অপশন নাই বলে ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী।

You might also like

প্রধানমন্ত্রীকে কুটুক্তি করার মামলা তুলে নেওয়ার জন্য ফতুল্লায় বাদীকে চাঁদার দাবীতে অপহরন করার চেষ্টা

চিকিৎসার প্রয়োজনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন এটিএম কামাল, সকলের কাছে দোয়া চেয়েছেন

বন্দরে তদন্ত ছাড়া মামলার প্রতিবাদে তাঁতীদল নেতা মোমেনের সংবাদ সম্মেলন

শনিবার (২৪ জানুয়ারি) বাদ আছর নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের নূরবাগে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে মুফতি মনির কাসেমী এ কথা বলেন।

তিনি আরও বলেন, এদেশে আমরা শতকরা ৯০% মুসলমান। আমরা যেনো এদেশে মুসলিম জাতিসত্তা নিয়ে টিকে থাকতে পারি, সেজন্য মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম যুক্ত করেছেন।

তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার মতো একমাত্র দল বিএনপি যারা এই ওয়াদা ব্যক্ত করেছেন যে, যদি তারা ক্ষমতায় যেতে পারেন তাহলে সংবিধানে ‘আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ প্রতিস্থাপন করবেন।

তিনি বলেন, গত ১৭ বছর আমরা গোলামের জিন্দেগী যাপন করেছি। মসজিদে মন খুলে কথা বলতে পারিনি। আমাদের মা-বোনরা ঘরে বাইরে নিরাপদ ছিলো না। কত জুলুম অত্যাচার আমরা সহ্য করেছি।যে ফ্যাসিস্ট আমাদের উপর এতো অত্যাচার করেছে, তাকে বিতাড়িত করে কি নব্য ফ্যাসিস্টের হাতে দেশের চাবি দিতে চাই? যদি না চাই তাহলে ১২ তারিখে এ আসনে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে বিপ্লব করুন। সবাই প্রতিজ্ঞাবদ্ধ হোন, ১২ তারিখে আমরা জিতবোই জিতবো ইনশাআল্লাহ। কেননা ১২ তারিখের বিপ্লবে জিতা ছাড়া আমাদের অন্য কোনো অপশন নাই।

তিনি বলেন, যারা সমাজকে মাদকমুক্ত করতে চান, তারা সবাই খেজুর গাছের নিচে চলে আসুন। আপনাদের সবাইকে বুকে টেনে নিবো। সবাইকে নিয়ে নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, এই আসনে সাড়ে পাঁচ লক্ষ ভোটারের ১১ লক্ষ হাত যদি আমার হাতের সাথে লাগে। আর আমার হাত যদি তারেক রহমানের হাতের সাথে লাগে তাহলে এই দেশকে সিঙ্গাপুর বানাতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মনিরুল আলম সেন্টু, হাজী মুহাম্মদ শহিদুল্লাহ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মো. বাবুল আহমেদ, আলহাজ্ব মাজহারুল আলম মিথুন, মোঃ এস এম আনিসুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মাসুম আহমেদ রাজু, মোঃ উজ্জ্বল মিয়া, হাজী মোহাম্মদ আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় ফতুল্লা ইউনিয়ন বিএনপি শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বার বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনে খেজুর গাছ আর ধানের শীষ মিলে মিশে একাকার হয়ে গেছে আলহামদুলিল্লাহ।

তিনি বলেন, পৃথিবীর মাঝে সবচে’ বড় হলো কুরআন শরীফ। আমাদের প্রার্থী মুফতি মনির কাসেমী একজন হাফেজ। একজন মুফতি। এই পুরো কুরআন শরীফ তার ভেতরে আছে। তাই তিনি কোনো অন্যায় কিছু করবেন না। কুরআন শরীফ যেমন পবিত্র তার চরিত্রও তেমনি পবিত্র।

ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মুহাম্মদ শহিদুল্লাহ বলেন, “বিএনপি সমর্থিত কোনো প্রার্থী যদি বিজয়ী হয় আর বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে তিনি সরকার থেকে সহজেই বরাদ্দ নিয়ে আসতে পারেন।

আর এই নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির কাসেমী যদি এমপি হোন, তাহলে সবচে বেশি অনুদানের টাকা নারায়ণগঞ্জে আনতে পারবেন। কেননা তারেক রহমানের খুবই বিশ্বস্ত মানুষ তিনি। তাই আপনারা যদি এ আসনের রাস্তাঘাটের উন্নয়ন করতে চান, একটি সুন্দর সমাজ গঠন করতে চান তাহলে মুফতি মনির কাসেমীকে খেজুর গাছে ভোট দিয়ে নির্বাচিত করুন।

কেননা স্বতন্ত্র প্রার্থী কখনো সরকার গঠন করতে পারে না। আর তিনি কখনো সরকারের থেকে জোর করে কিছু আদায়ও করতে পারবেন না। অতএব স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেওয়া মানে আপনার ভোটটি জলে ফেলে দেওয়া। আপনি আপনার আমানত মূল্যবান ভোটকে জলে ফেলে দিবে না।

স্বতন্ত্র প্রার্থী হয়ে যারা বিএনপির ভোট চান, তাদের উদ্দেশ্য করে বারী ভুঁইয়া বলেন, হাতী খাওয়া হারাম। হরিণ বড়লোকের খাবার, গরিবরা হরিণ খেতে পারে না। আর ফুটবল নিজেই লাথি খায়। কিন্তু খেজুর গাছের সব কিছু উপকারী। খেজুর গাছে যে রস হয় তা দিয়ে গুড় হয়। খেজুর গাছে ফল হয়। আর খেজুর ফল খেলে শরীর ভালো থাকে।

তাই যারা হাতী, হরিণ আর লাথি খাচ্ছেন তারা খেজুর খেতে আমাদের দলে চলে আসুন।

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু সবাইকে সুসংবাদ দিয়ে বলেন, আমরা আগে জেনেছিলাম আমাদের নারায়ণগঞ্জ-৪ আসনের ব্যালেট পেপারে ধানের শীষ থাকবে। কিন্তু জনাব তারেক রহমানের তদবিরের কারণে এ আসনের ব্যালট পেপারে ধানের শীষ থাকবে না।

তিনি প্রার্থীকে বিষয়ে বলেন,

মুফতি মনির কাসেমী আমাদের জন্য আল্লাহর দান। আমরা তাকে প্রার্থী হিসেবে পেয়ে আল্লাহর শোকরিয়া আদায় করছি।

তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি, কেউ কেউ শত শত কোটি টাকা ইনভেস্ট করছেন। তারা নাকি টাকার জোড়ে বিজয় ছিনিয়ে নিবে। আমি বলতে চাই, বিএনপির কর্মীরা টাকার লোভী নয়। তারা দল ভালবাসেন। দল যাকে মনোনয়ন দিয়েছে আমরা তার পক্ষেই কাজ করবো ইনশাআল্লাহ।

তিনি মা-বোনদের লক্ষ করে বলেন, প্রিয় মা-বোনেরা, আপনারা ঘরে ঘরে যাবেন। বোঝাবেন যে মুফতি মনির কাসেমী তারেক রহমানের প্রার্থী। তিনি ধানের শীষের প্রার্থী। আমাদের এবারের মার্কা খেজুর গাছ।

তিনি উপস্থিত সবার প্রতি আহবান জানিয়ে বলেন, ‘এখানে যারা আছি, আমরা প্রতিটি মানুষ মনির হোসেন কাসেমী হয়ে কাজ করবো। তাহলেই আমরা বিজয় লাভ করতে পারবো।

অনুষ্ঠানে স্থানীয় সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নির্বাচনে খেজুর গাছ মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ShareTweet
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

Recommended For You

প্রধানমন্ত্রীকে কুটুক্তি করার মামলা তুলে নেওয়ার জন্য ফতুল্লায় বাদীকে চাঁদার দাবীতে অপহরন করার চেষ্টা
অপরাধ

প্রধানমন্ত্রীকে কুটুক্তি করার মামলা তুলে নেওয়ার জন্য ফতুল্লায় বাদীকে চাঁদার দাবীতে অপহরন করার চেষ্টা

March 1, 2026
চিকিৎসার প্রয়োজনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন এটিএম কামাল, সকলের কাছে দোয়া চেয়েছেন
জেলা

চিকিৎসার প্রয়োজনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন এটিএম কামাল, সকলের কাছে দোয়া চেয়েছেন

February 25, 2026
বন্দরে তদন্ত ছাড়া মামলার প্রতিবাদে তাঁতীদল নেতা মোমেনের সংবাদ সম্মেলন
জেলা

বন্দরে তদন্ত ছাড়া মামলার প্রতিবাদে তাঁতীদল নেতা মোমেনের সংবাদ সম্মেলন

February 23, 2026
টানবাজারে ব্যবসায়ীর মাছ লুট, আসামি ধরে পুলিশে দিলেন জোসেফ
অপরাধ

টানবাজারে ব্যবসায়ীর মাছ লুট, আসামি ধরে পুলিশে দিলেন জোসেফ

February 23, 2026
বক্তাবলীর লক্ষিনগরে কিশোরকে ছুরিকাঘাত, হত্যা চেষ্টার অভিযোগ
অপরাধ

বক্তাবলীর লক্ষিনগরে কিশোরকে ছুরিকাঘাত, হত্যা চেষ্টার অভিযোগ

February 22, 2026
এনসিপির আলিফ দেওয়ান ও ইয়াসিন আরাফাতের   চাঁদাবাজি ইস্যুতে মুখ খুললেন আব্দুল্লাহ আল আমিন
জেলা

এনসিপির আলিফ দেওয়ান ও ইয়াসিন আরাফাতের চাঁদাবাজি ইস্যুতে মুখ খুললেন আব্দুল্লাহ আল আমিন

February 22, 2026
Next Post

খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
সিয়াম হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার ও স্বীকারোক্তি আদায়

সিয়াম হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার ও স্বীকারোক্তি আদায়

May 22, 2022
এনসিপির আলিফ দেওয়ান ও ইয়াসিন আরাফাতের   চাঁদাবাজি ইস্যুতে মুখ খুললেন আব্দুল্লাহ আল আমিন

এনসিপির আলিফ দেওয়ান ও ইয়াসিন আরাফাতের চাঁদাবাজি ইস্যুতে মুখ খুললেন আব্দুল্লাহ আল আমিন

February 22, 2026
ওরা বাপ ছেলে ক্যাবল চোর!অয়ন ওসমানের নাম ভাঙ্গাইয়া চাঁদা দাবি

ওরা বাপ ছেলে ক্যাবল চোর!অয়ন ওসমানের নাম ভাঙ্গাইয়া চাঁদা দাবি

September 14, 2023
বক্তাবলীর লক্ষিনগরে কিশোরকে ছুরিকাঘাত, হত্যা চেষ্টার অভিযোগ

বক্তাবলীর লক্ষিনগরে কিশোরকে ছুরিকাঘাত, হত্যা চেষ্টার অভিযোগ

February 22, 2026
শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা-২০২২ এর উদ্বোধন

শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা-২০২২ এর উদ্বোধন

0
দিদার খন্দকারের বক্তব্যের প্রতিবাদ পাল্টা জবাব সুমনের

দিদার খন্দকারের বক্তব্যের প্রতিবাদ পাল্টা জবাব সুমনের

0
দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে সরকার- শ ম রেজাউল করিম

দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে সরকার- শ ম রেজাউল করিম

0
সোমবার থেকে দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

সোমবার থেকে দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

0

বক্তাবলীর ৬নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বাদশা মাদবর

March 20, 2026
বক্তাবলীতে নতুন মুখ রফিকের  পরিচিতি কম আর ভোটারদের আস্থা কতটুকু?

বক্তাবলীতে নতুন মুখ রফিকের পরিচিতি কম আর ভোটারদের আস্থা কতটুকু?

March 20, 2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সিয়ামের ঈদ শুভেচ্ছা

March 20, 2026
সোনারগাঁয়ে ছাত্রদল নেতা মোকাররম হোসেন আলভীর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

সোনারগাঁয়ে ছাত্রদল নেতা মোকাররম হোসেন আলভীর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

March 20, 2026

Recent News

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow Us

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • করোনাভাইরাস
  • কৃষি ও খামার
  • ক্রিকেট
  • খবর
  • খেলাধুলা
  • চাকরি
  • জেলা
  • ঢালিউড
  • দূর্ঘটনা
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • ফুটবল
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • মতামত
  • মন্তব্য
  • রাজধানী
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

Recent News

বক্তাবলীর ৬নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বাদশা মাদবর

March 20, 2026
বক্তাবলীতে নতুন মুখ রফিকের  পরিচিতি কম আর ভোটারদের আস্থা কতটুকু?

বক্তাবলীতে নতুন মুখ রফিকের পরিচিতি কম আর ভোটারদের আস্থা কতটুকু?

March 20, 2026

© Copyright 2022 - All Right Reserve BP News.

No Result
View All Result
  • বিশেষ সংবাদ
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • জেলা
  • বাণিজ্য
  • অপরাধ

© Copyright 2022 - All Right Reserve BP News.