স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আলীরটেক ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ দেলোয়ার হোসাইন।
তিনি আলীরটেক ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ও সমাজসেবক হিসেবে পরিচিত। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির এক অনন্য বার্তা নিয়ে আসে।
তিনি আরও বলেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই আনন্দের দিনে সবাই যেন ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ায়—এটাই হোক ঈদের মূল শিক্ষা।
দেলোয়ার হোসাইন আলীরটেক ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।



















