নারায়ণগঞ্জ যানজট নিরসনে দায়িত্ব পালন করা স্বেচ্ছাসেবী সংগঠন ওই আর ভলান্টিয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১৭ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় নগরীর চাষাঢ়া বিকেমএমইএ আইটডোরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। তাছাড়া সংগঠনটির উদ্যোক্তা হচ্ছেন তিনি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বিকেএমইএ সহ সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেন, চেম্বার- বিকেমএইএ নারায়ণগঞ্জের বিভিন্ন রকমের কার্যক্রমের সহযোগিতায় এগিয়ে এসে কাজ করে যাচ্ছে। আর সেটার উপাকারিতা নারায়ণগঞ্জ বাসি পাচ্ছে। এই ক্ষেত্রে ওই আর ভলান্টিয়ার সংগঠনকে আমি ধন্যবাদ জানাই, কেননা বিগত সরকার পতনের পর থেকে তারা নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে এবং শৃঙ্খলা ঠিক রাখার জন্য কাজ করে যাচ্ছে। গত রমজানেও কাজ করে ব্যপক ভুমিকা পালন করেছে। সিটি করপোরেশন , প্রশাসন, ব্যবসায়ী সংগঠন সহ সবাই মিলে সমন্বয় করে যদি আমরা আর একটু শক্ত ভাবে কাজ করি তাহলে নারায়ণগঞ্জের যানজট নিরসন করা একে বারে সহজ হবে।
তিনি আরও বলেন, ভলান্টিয়ারদের পাশে থাকার জন্য বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, চেম্বার অব কমার্স সভাপতি সাংসদ মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া সহ ব্যবসায়ী সংগঠন গুলো নারায়ণগঞ্জর বাসির পাশে এবং সাথে রয়েছে। বাংলাদেশকে উন্নয়ন শীল দেশে নিয়ে যাওয়ার জন্য যা যা করনীয় দরকার আমরা তা করব। তাছাড়া সব সময় তাদের পাশে আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবে। বিশেষ করে নারায়ণগঞ্জ বাসির পাশে থেকে কাজ করে যাবো।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ বলেন, ওই আর ভলান্টিয়ার সংগঠনের স্বেচ্ছাসেবিরা যেভাবে কষ্ট করে আমাদের শহরের যানজট নিরসনে কাজ করে নগরবাসিকে সেবা দিয়েছে তা প্রশংসনীয়। আমরা চাই তারা আগামীতেও নগরবাসির পাশে থেকে এই ভাবে কাজ করে যাবে। যার ফল ভোগ করবে সকলে।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও ওই আর ভলান্টিয়ার সংগঠনের উদ্যোক্তা আহমেদুর রহমান তনু বলেন, আমাদের ভলান্টিয়াররা কাছ থেকে নারায়ণগঞ্জের মানুষকে ভালোবেসে, কষ্ট হলেও রোদের মাঝে দাড়িয়ে থেকে কাজটা ইঞ্জয় সেবা দিয়ে যাচ্ছে। আগামী দিন গুলোতেও শহর বাসির জন্য আমরা স্বেচ্ছাসেবিরা কাজ করে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমাদের এই কাজে ব্যবসায়ী সংগঠন, জেলা প্রশাসন, নাসিক সহ সচেতন মহল নিরলস ভাবে সহযোগিতা করেছেন। সামনের দিন গুলোতেও আমরা কাজ করার জন্য প্রস্তু রয়েছি। একই সাথে নগরবাসির পাশে থেকে কাজ করে যাবো।
চেম্বার অব কমার্সের পরিচালক সোহানুর রহমান সোহান বলেন, ভলান্টিয়াররা যেই কাজটা করছে তা কষ্টকর। এজন্য আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে, নারায়ণগঞ্জবাসির পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আরও এগিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক নাসিক ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, বিএনপি নেতা নাসির উদ্দিন সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।



















