নারায়ণগঞ্জ শহরের মাসদাইর গুদারাঘাট এলাকায় দীর্ঘদিন ধরে চলা মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ইমন (৩৯) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার হাজীর মাঠে এ ঘটনা ঘটে।
নিহত ইমন (২৯) মাসদাইর গুদারাঘাট এলাকার ওমর খৈয়ামের ছেলে।
স্থানীয়রা জানান, আনুমানিক রাত ৯ টার দিকে মাসদাইর গুদারাঘাট এলাকার হাজীর মাঠে, ইমন ও তার সহযোগীদের সাথে জাহিদ গ্রুপের সদস্যদের বাকবিতণ্ডা হয়। এ সময় ইমনকে কুপিয়ে ফেলে রেখে যায় জাহিদ গ্রুপের সদস্যরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মান্নান জনানা, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে। এঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারে চেষ্টা চলছে।
















