পবিত্র মাহে রমজানের সুমহান শিক্ষা ধারণ করে সমাজে তাকওয়া, নৈতিকতা ও দ্বীনি চেতনা জাগ্রত করার লক্ষ্যে কাশীপুর আলোচিত সোসাইটির উদ্যোগে এক ইফতার মিট-আপ অনুষ্ঠিত হয়েছে।
কাশীপুর আলোচিত সোসাইটির সভাপতি সাদমান হোসাইন সাদিব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফ মাহাদীর খন্দকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশীপুর আলোচিত সোসাইটির নীতি নির্ধারণী ফোরামের আহ্বায়ক মুফতি ইমদাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীতি নির্ধারণী ফোরামের সদস্য সচিব আব্দুল্লাহ আল ইমরান। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসের শিক্ষা ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারলে একটি নৈতিক ও আদর্শ সমাজ গঠন সম্ভব। তারা সমাজে ইসলামী মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ ও মানবিকতা জাগ্রত করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



















