বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, অসতর্কতার কারণে শিশুটি একটি খোলা নলকূপের গর্তে পড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্য ও এলাকাবাসী দ্রুত ফায়ার সার্ভিসকে অবহিত করেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধারে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
উল্লেখ্য, এর আগে গত ডিসেম্বরে রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে সাজিদ নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।



















