BP NEWS
  • বিশেষ সংবাদ
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • জেলা
  • বাণিজ্য
  • অপরাধ
No Result
View All Result
SUBSCRIBE
BP News
  • বিশেষ সংবাদ
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • জেলা
  • বাণিজ্য
  • অপরাধ
No Result
View All Result
BP News
No Result
View All Result
Home চাকরি খবর

​ছাত্র ফেডারেশনকে জেলা প্রশাসকের আশ্বাস, নারায়ণগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন ও কার্যকর করা হবে

নিজস্ব প্রতিবেদক by নিজস্ব প্রতিবেদক
March 3, 2026
in খবর
Reading Time: 1 min read
0
​ছাত্র ফেডারেশনকে জেলা প্রশাসকের আশ্বাস, নারায়ণগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন ও কার্যকর করা হবে
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

আজ ০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার​ সারাদেশে অব্যাহত ধর্ষণ ও যৌন নিপীড়ন নির্মূলের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ‘যৌন নিপীড়ন নির্মূল কমিশন’ গঠনসহ ১৮ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

You might also like

নারায়ণগঞ্জে চালু হচ্ছে জেলার সবচেয়ে বড় মেগা শপিংমল

নাঃগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাৎ

অসহায় মানুষের মাঝে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের খাদ্য সামগ্রী বিতরণ।

​উল্লেখ্য, এর আগে টানা ৩ দিন যাবত সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী ও ছাত্র ফেডারেশন কলেজ শাখার সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশার নেতৃত্বে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালিত হয়। আজকের এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে এই দফায় কর্মসূচি সমাপ্ত হয়।

​মানববন্ধনে সভাপতির বক্তব্যে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমান বলেন,

“বাংলাদেশ ছাত্র ফেডারেশন দেশের ছাত্র সমাজের অধিকার রক্ষা এবং একটি গণতান্ত্রিক ও নিরাপদ সমাজ বিনির্মাণের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বর্তমান সময়ে বাংলাদেশে নারী ও শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের ঘটনা ভয়াবহ মহামারি আকার ধারণ করেছে। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া প্রতিটি ধর্ষণের ঘটনা আমাদের স্তম্ভিত করে দেয়। প্রতিটি ঘটনার পর দেখা যায় বিচারহীনতার এক নির্লজ্জ সংস্কৃতি। আইনি দীর্ঘসূত্রতা এবং অপরাধীদের রাজনৈতিক ও সামাজিক আশ্রয়-প্রশ্রয় এই সংকটকে আরও ঘনীভূত করছে।

তিনি আরো বলেন,

​শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের প্রতিটি স্তরে নারীদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। বিচারহীনতার এই ধারা অব্যাহত থাকলে সমাজ চরম নৈরাজ্যের দিকে ধাবিত হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, শুধুমাত্র লোকদেখানো গ্রেফতার নয়, বরং সমসাময়িক সকল ধর্ষণের ঘটনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। রাষ্ট্রকে প্রতিটি নাগরিকের, বিশেষ করে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার সাংবিধানিক দায়বদ্ধতা পালন করতে হবে। এই অস্থিতিশীল ও অনিরাপদ পরিস্থিতির অবসান ঘটিয়ে একটি বাসযোগ্য বাংলাদেশ নিশ্চিত করার লক্ষ্যেই আমরা আমাদের ১৮ দফা দাবি তুলে ধরছি।

​সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত ১৮ দফা দাবি নিচে তুলে ধরা হলো:

​১. বাংলাদেশে ধর্ষণ ও যৌন সহিংসতা স্থায়ীভাবে নির্মূল করতে একটি শক্তিশালী ও স্বাধীন ‘যৌন নিপীড়ন নির্মূল কমিশন’ গঠন করতে হবে।

২. উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’ কার্যকর করতে হবে এবং এর কার্যক্রম নিয়মিত মনিটরিং করতে হবে।

৩. নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দায়েরকৃত সকল অনিষ্পন্ন মামলা দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।

৪. ধর্ষকের যথাযোগ্য শাস্তি নিশ্চিত করতে বিদ্যমান আইনের কঠোরতম প্রয়োগ ও সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৫. ধর্ষণের ঘটনায় মেডিকেল টেস্টের রিপোর্ট সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে প্রদান নিশ্চিত করতে হবে, যাতে দ্রুত চার্জশিট প্রদান সহজ হয়।

৬. দেশের ৬৪ জেলায় সক্রিয় ‘ভিক্টিম সাপোর্ট সেন্টার’ স্থাপন করতে হবে এবং প্রতিটি থানায় নির্যাতনের শিকার নারী ও শিশুর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৭. পুলিশ, আইনজীবী, বিচারক, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের জন্য বাধ্যতামূলক জেন্ডার (Gender) সংবেদনশীলতা প্রশিক্ষণ চালু করতে হবে।

৮. প্রতিটি জেলার লিগ্যাল এইড কার্যালয়গুলো সক্রিয় করতে হবে।

৯. লিগ্যাল এইড কার্যালয়ের হটলাইন এবং নারী ও শিশু নির্যাতন বিষয়ক হটলাইন ‘১০৯’ নম্বরের ব্যাপক প্রচারণার মাধ্যমে সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে।

১০. সিডো (CEDAW) সনদের পূর্ণ বাস্তবায়ন করতে হবে এবং নারীর প্রতি বিদ্যমান সকল বৈষম্যমূলক আইনের ধারা ও প্রচলিত প্রথা বিলোপ করতে হবে।

১১. ধর্ষণের শিকার প্রত্যেকের রাষ্ট্রীয় খরচে সুচিকিৎসা (শারীরিক ও মানসিক) এবং সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।

১২. তদন্তকালীন সময়ে ভিকটিমকে কোনো প্রকার মানসিক নিপীড়ন বা হয়রানি করা বন্ধ করতে হবে।

১৩. বাংলাদেশে বসবাসরত সকল জাতিসত্তা ও সকল ধর্মের নারীদের ওপর সামরিক-বেসামরিক সব ধরনের যৌন ও সামাজিক নিপীড়ন বন্ধ করতে হবে।

১৪. সকল ধরনের সভা-সমাবেশ ও ধর্মীয় সভায় নারীবিদ্বেষী বক্তব্যকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে।

১৫. সাহিত্য, নাটক, সিনেমা বা বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন বন্ধ করতে হবে এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে কার্যকর করতে হবে।

১৬. পাঠ্যপুস্তক থেকে নারীর প্রতি অবমাননাকর ও বৈষম্যমূলক প্রবন্ধ, নিবন্ধ, ছবি ও শব্দ চয়ন পুরোপুরি পরিহার করতে হবে।

১৭. গ্রামীণ সালিশের মাধ্যমে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা বা মামলা করতে বাধা দানকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে।

১৮. তদন্ত ও বিচার প্রক্রিয়ায় কোনো দায়িত্বশীল ব্যক্তির অবহেলা প্রমাণিত হলে তাকে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

​স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক ছাত্র ফেডারেশনকে আশ্বস্ত করে বলেন, নারায়ণগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুততম সময়ে ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’ গঠন করা হবে এবং প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং নিশ্চিত করা হবে।

​নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সৌরভ সেনের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জেলার সহ-সভাপতি সৃজয় সাহা ও ইউশা ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা, দপ্তর সম্পাদক শেখ সাদী, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার প্রত্যাশা এবং কার্যকরি সদস্য সিয়াম সরকার। এছাড়া তোলারাম কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলাম, নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা আক্তার সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ShareTweet
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

Recommended For You

নারায়ণগঞ্জে চালু হচ্ছে জেলার সবচেয়ে বড় মেগা শপিংমল
খবর

নারায়ণগঞ্জে চালু হচ্ছে জেলার সবচেয়ে বড় মেগা শপিংমল

March 3, 2026
নাঃগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে  নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাৎ
খবর

নাঃগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাৎ

March 3, 2026
অসহায় মানুষের মাঝে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের খাদ্য সামগ্রী বিতরণ।
খবর

অসহায় মানুষের মাঝে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের খাদ্য সামগ্রী বিতরণ।

March 3, 2026
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নাঃগঞ্জ জেলা ও মহানগর মৎস্যজীবী দলের শ্রদ্ধা
খবর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নাঃগঞ্জ জেলা ও মহানগর মৎস্যজীবী দলের শ্রদ্ধা

February 28, 2026
মানবকল্যাণে কাজ করছে অরাজনৈতিক সংগঠন “আমরা মানুষ মানুষের জন্য”
খবর

মানবকল্যাণে কাজ করছে অরাজনৈতিক সংগঠন “আমরা মানুষ মানুষের জন্য”

February 28, 2026
কারামুক্তির পরের দিন  ফতুল্লায় ডেকে নিয়ে কু’পি’য়ে হ’ত্যা
খবর

কারামুক্তির পরের দিন ফতুল্লায় ডেকে নিয়ে কু’পি’য়ে হ’ত্যা

February 24, 2026
Next Post
হাতেমকে ফ্যা’সি’স্টের দো’স’র বলায়  এমপি আল আমিনকে ঘেরাও

হাতেমকে ফ্যা'সি'স্টের দো'স'র বলায় এমপি আল আমিনকে ঘেরাও

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
সিয়াম হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার ও স্বীকারোক্তি আদায়

সিয়াম হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার ও স্বীকারোক্তি আদায়

May 22, 2022
এনসিপির আলিফ দেওয়ান ও ইয়াসিন আরাফাতের   চাঁদাবাজি ইস্যুতে মুখ খুললেন আব্দুল্লাহ আল আমিন

এনসিপির আলিফ দেওয়ান ও ইয়াসিন আরাফাতের চাঁদাবাজি ইস্যুতে মুখ খুললেন আব্দুল্লাহ আল আমিন

February 22, 2026
ওরা বাপ ছেলে ক্যাবল চোর!অয়ন ওসমানের নাম ভাঙ্গাইয়া চাঁদা দাবি

ওরা বাপ ছেলে ক্যাবল চোর!অয়ন ওসমানের নাম ভাঙ্গাইয়া চাঁদা দাবি

September 14, 2023
বক্তাবলীর লক্ষিনগরে কিশোরকে ছুরিকাঘাত, হত্যা চেষ্টার অভিযোগ

বক্তাবলীর লক্ষিনগরে কিশোরকে ছুরিকাঘাত, হত্যা চেষ্টার অভিযোগ

February 22, 2026
শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা-২০২২ এর উদ্বোধন

শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা-২০২২ এর উদ্বোধন

0
দিদার খন্দকারের বক্তব্যের প্রতিবাদ পাল্টা জবাব সুমনের

দিদার খন্দকারের বক্তব্যের প্রতিবাদ পাল্টা জবাব সুমনের

0
দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে সরকার- শ ম রেজাউল করিম

দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে সরকার- শ ম রেজাউল করিম

0
সোমবার থেকে দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

সোমবার থেকে দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

0
এমপি আল আমিনকে অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লব খাঁন

এমপি আল আমিনকে অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লব খাঁন

March 4, 2026
সিদ্ধিরগঞ্জে গণসংহতি আন্দোলনের থানা কার্যালয় উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে গণসংহতি আন্দোলনের থানা কার্যালয় উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

March 4, 2026
এমপি আল আমিনকে অবরুদ্ধ, এনজিবির প্রতিবাদ

এমপি আল আমিনকে অবরুদ্ধ, এনজিবির প্রতিবাদ

March 4, 2026
প্রতি বছরের ন্যায় মুছাপুরে ৪ গ্রামবাসীর মাঝে মেম্বার প্রার্থী রবিউল আউয়ালের ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতি বছরের ন্যায় মুছাপুরে ৪ গ্রামবাসীর মাঝে মেম্বার প্রার্থী রবিউল আউয়ালের ঈদ উপহার সামগ্রী বিতরণ

March 3, 2026

Recent News

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow Us

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • করোনাভাইরাস
  • কৃষি ও খামার
  • ক্রিকেট
  • খবর
  • খেলাধুলা
  • চাকরি
  • জেলা
  • ঢালিউড
  • দূর্ঘটনা
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • ফুটবল
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • মতামত
  • মন্তব্য
  • রাজধানী
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

Recent News

এমপি আল আমিনকে অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লব খাঁন

এমপি আল আমিনকে অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লব খাঁন

March 4, 2026
সিদ্ধিরগঞ্জে গণসংহতি আন্দোলনের থানা কার্যালয় উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে গণসংহতি আন্দোলনের থানা কার্যালয় উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

March 4, 2026

© Copyright 2022 - All Right Reserve BP News.

No Result
View All Result
  • বিশেষ সংবাদ
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • জেলা
  • বাণিজ্য
  • অপরাধ

© Copyright 2022 - All Right Reserve BP News.