স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের নেতাকর্মীরা।
শনিবার (২৮শে ফেব্রুয়ারী) দুপুরে মিছিলসহকারে নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দীন জাহান সাগর’র নেতৃত্বে সেখানে গিয়ে তারা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এসময় মহানগর মৎস্যজীবী দলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দীন জাহান সাগর বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেছে, ভোট ডাকাতিসহ জোর-জুলুম, নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করেছে। সংযত কারনেই আজকে মানুষ স্বপ্ন দেখছে তাদের ভোটে নির্বাচিত বিএনপির নেতৃত্বে আগামীদিনে বাংলাদেশ একটি দুর্নীতি, দুঃশাসন, ভোটডাকাত লোটেরা, স্বৈরাচার এবং সন্ত্রাস চাঁদাবাজমুক্ত একটি সুন্দর স্বপ্নের জনগণের কল্যাণের বাংলাদেশ হবে। সেই জনগণের কল্যাণে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে আমরা আমাদের প্রিয়নেতা জিয়াউর রহমান এবং প্রিয়নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনে এগিয়ে যেতে চাই।
সাগর আরও বলেন, আজ তারেক রহমান বিএনপির হাল ধরেছেন, দেশের হাল ধরেছেন। আমার বিশ্বাস তারেক রহমানের নেতৃত্বে এবং বিএনপির নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। সেই এগিয়ে যাওয়া সংগ্রামে বিএনপিসহ বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি সৈনিকের ন্যায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলও আমাদের সাথে সেই যাত্রায় শরিক হবে। এসময় তিনি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবীদলের সকলকে ধন্যবাদ জানান।
শ্রদ্ধা নিবেদনকালে এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দল নেতা আবুল কাশেম, ইউনুস কর্মী, সেলিম রেজা, মামুন, শফিকুল, আসলাম, বিপ্লব, জন্টু, বিল্লাল, নারায়ণগঞ্জ সদর থানা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক ইমরান হাওলাদার, রূপগঞ্জ থানা মৎস্যজীবী দল নেতা নাফিস ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।



















