আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে ঘিরে যাত্রীদের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে অভিযান পরিচালনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (১৮ মার্চ) বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা বিভাগ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নৌ-পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে যাত্রীবাহী লঞ্চগুলোতে তল্লাশি ও পরিদর্শন করা হয়। এ সময় বিভিন্ন অনিয়ম ও ত্রুটি ধরা পড়ায় ৪টি লঞ্চকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।



















