২৬ জানুয়ারি সোমবার দিনভর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (সদর থানার) ১৫ ও ১৬নং ওয়ার্ডের নারায়ণগঞ্জ ক্লাবের সম্মুখ থেকে শুরু করে নয়ামাটি, টানবাজার, বাবুরাইল, দিগুবাবুর বাজার, দেওভোগ পাক্কারোড ও মন্ডলপাড়া এলাকায় ফুটবল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন।
এসময় এক বক্তব্যে তিনি বলেন, ‘আমি নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ৫দিন ধরে ফুটবল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করছি এবং ভোটারদের কাছে ভালো সারা পাচ্ছি। আমি বিপুল ভোটের ব্যবধানে ৩ বার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এবং বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ৫টি ইউনিয়নের সাধারণ মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন, আমার প্রতিদ্বন্দ্বী দুই হেভিওয়েট প্রার্থীরা যা ভোট পেয়েছে তাদের দ্বিগুণ ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছি। বন্দরে আমার কর্মী সমর্থকদেরকে হুমকি ধমকি দেয়া হচ্ছে এবং প্রচারনা করতে বাধা দেয়া হচ্ছে। এই বিষয়ে আমি অভিযোগ করার পরেও কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে নারায়ণগঞ্জের সব সেক্টরের চাঁদাবাজি বন্ধ করে দিবো।




















