নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সদ্য নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরাম।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়। জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেনের নেতৃত্বে নেতৃবৃন্দ এমপিকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুও উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আইনজীবী ফোরামের নেতারা আশা প্রকাশ করে বলেন, সংসদ সদস্য হিসেবে অ্যাডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জের আইনাঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখবেন। নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয়ে আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকার কথাও তারা উল্লেখ করেন। ভবিষ্যতেও এই ঐক্য বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। পাশাপাশি আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের পাশে থেকে সেবা দেওয়ার অঙ্গীকারও করেন তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মো. আব্দুল গাফ্ফার, আইনজীবী সমিতির আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট মাইনুদ্দিন রেজা, সদস্য অ্যাডভোকেট সুইটি, শেখ মো. গোলাম মোর্শেদ গালিব, অ্যাডভোকেট আফজাল হোসেন, অ্যাডভোকেট মো. খসরু, অ্যাডভোকেট মো. আলী আজম, অ্যাডভোকেট মো. শাহ আলম, অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম বুলবুল, অ্যাডভোকেট মো. টুটুল, অ্যাডভোকেট মো. বাহা উদ্দিন, অ্যাডভোকেট কায়সার আলমসহ অন্যান্য আইনজীবীরা।


















