জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে ডেমরা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, এক তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে নিজস্ব স্টুডিওতে একদিন আটকে রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, ওই সময় তরুণীকে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণে চাপ প্রয়োগ করা হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী গত বছরের ১৩ আগস্ট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে। তদন্ত শেষে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই নুরুজ্জামান। একই দিনে আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ডেমরা থানার অপারেশন অফিসার মো. মুরাদ জানান, আদালতের নির্দেশনার পর অভিযান চালিয়ে প্রধান আসামি নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।











