স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাজী জসিম আলী। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক।
বিএনপি জোট নেতা মুফতি মনির হোসেন কাসেমির পক্ষ থেকেও হাজী জসিম আলী এ শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের ধৈর্য, সংযম ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধি পাক—এটাই প্রত্যাশা। এ সময় তিনি নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশের সকল মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানান।
শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।



















