নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের হেফাজত থেকে এক ছিনতাইকারীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার রাতেই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন—কলাগাছিয়া ইউনিয়নের চুনাভূরা এলাকার কাউসার (৪৫), ইসতিয়াক (১৮), ঘারমোড়া এলাকার আলী আজগর (২৫), শুভকরদী এলাকার শাহীন (৪৫) এবং মানিক (২৩)।
এ ঘটনায় মদনগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তার পাঁচজনসহ অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে মদনগঞ্জ ফাঁড়ির একটি টিম কলাগাছিয়ার চুনাভূরা এলাকায় একটি পরিত্যক্ত ক্লাবে যায়। সেখানে স্থানীয়রা এক ছিনতাইকারীকে আটক করে রেখেছিল।
পরে রাত সাড়ে ১০টার দিকে আটক ব্যক্তি ওমর ফারুককে পুলিশ হেফাজতে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় রাত প্রায় ১১টার দিকে গ্রেপ্তাররা অজ্ঞাতনামা আরও কয়েকজনকে নিয়ে সংঘবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা দেয় এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পরবর্তীতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে



















