নারায়ণগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘদিন পর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ফতুল্লা রেজিস্ট্রেশন অফিসে ফতুল্লা দলিল লেখক সমিতির নির্বাচন সরাসরি ভোটারদের মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সমিতির ভেতরে উত্তেজনা ও উদ্বেগ দেখা দিয়েছে।
সমিতির একাধিক সাধারণ সদস্যের অভিযোগ, নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় কয়েকজন সদস্য নারায়ণগঞ্জ রেজিস্ট্রেশন কমপ্লেক্স ভবনের ভেতরে ফতুল্লা দলিল লেখক সমিতির নির্ধারিত বসার স্থানে আয়নাঘরের মধ্যে গোপন বৈঠক করছেন। সেখানে তারা একটি ‘পকেট কমিটি’ গঠনের চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ দলিল লেখকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, ভোটারদের মতামত উপেক্ষা করে এ ধরনের কমিটি গঠনের চেষ্টা করা হলে সমিতির ভেতরে অস্থিরতা তৈরি হতে পারে এবং পরিস্থিতি যেকোনো
এ প্রেক্ষাপটে ফতুল্লার সাধারণ দলিল লেখকরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তারা নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন।
সাধারণ সদস্যদের দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি গ্রহণযোগ্য কমিটি গঠিত হলে সমিতির মধ্যে স্বচ্ছতা ও ঐক্য বজায় থাকবে এবং সমিতির সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে।



















