নিউজ রিপোর্ট:
নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলহাজ্ব মোঃ আল-আমীন ইকবালকে চাওয়ার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু হয়েছে। ইতোমধ্যেই বিভিন্ন ফেসবুক পোস্ট ও অনলাইন প্রচারণা বক্তাবলী এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে বক্তাবলী ইউনিয়নবাসী সমাজসেবা, ওয়াজ মাহফিল, সামাজিক অনুষ্ঠান, খেলাধুলা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আল-আমীন ইকবালকে পাশে পেয়েছেন। নিজের ব্যস্ততা উপেক্ষা করে তিনি বারবার এলাকায় ছুটে এসে অর্থ, শ্রম ও মেধা দিয়ে এলাকার উন্নয়নে অবদান রেখে চলেছেন।
এছাড়াও তিনি বক্তাবলী পরগনার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় অনেকেই আল-আমীন ইকবালকে আগামী বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দেখতে চান বলে মত প্রকাশ করছেন। অনেকেই মনে করছেন, সমাজসেবামূলক কাজে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা ও নেতৃত্বের অভিজ্ঞতা ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



















