নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে ফুটবল প্রতিকের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেনের পক্ষে বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক ওসমান গনির উদ্যোগে গনসংযোগ অব্যাহত রেখেছেন মাকসুদ হোসেনের কর্মী সমর্থকরা।
বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক ওসমান গনির নেতৃত্বে ৮ ফেব্রুয়ারি রবিবার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা, সোনাকান্দা কিল্লার
সম্মুখে, বন্দর থানার সম্মুখে, এনায়েত নগর, সালেহনগর, ঋষিপাড়া, ২৩ নং ওয়ার্ডের খানবাড়ি, টিএন্টিরমোড়, চিতাশাল, স্বল্পেরচক, সমরক্ষেত্র এলাকায় বিভিন্ন পাড়া মহল্লায়, দোকানপাটে ও ঘরে ঘরে গিয়ে এবং প্রধান প্রধান রাস্তায় গণসংযোগ করেন তারা।
মাকসুদ হোসেনের পক্ষে ভোটের প্রচারনায় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা শেষে ভোটারদের কাছে আগামী নির্বাচনে নানা প্রতিস্রুতি সহ ফুটবল মার্কায় ভোট দিতে উদ্বুদ্ধ ও উৎসাহিত করতে ওসমান গনিকে দেখা গেছে।
মাকসুদ হোসেনের কর্মী সমর্থকদের মুখে ছিলো তখন একটাই স্লোগান ‘মাকসুদ ভাইয়ের মার্কা ফুটবল মার্কা, এলাকাবাসীর মার্কা ফুটবল মার্কা, জনগনের মার্কা, ফুটবল মার্কা, ২১ নং ওয়ার্ডের মার্কা, ফুটবল মার্কা, ২৩ নং ওয়ার্ডের মার্কা, ফুটবল মার্কা, গনসংযোগকালে এলাকায় বিভিন্ন শ্রেনীপেশার মানুষের হাতে ও ঘরে ঘরে গিয়ে ফুটবল মার্কার লিফলেট তুলে দেন মাকসুদ হোসেনের কর্মী সমর্থকরা। এ সময় সাধারণ ভোটারদেরও অকুন্ঠ সমর্থন ও ব্যাপক সাড়া পান ওসমান গনি।
এই গনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক ওসমান গনির নেতৃত্বে মাকসুদ হোসেনের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।




















