নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের মুক্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ প্রাক-প্রাথমিক নবীন বরণ ও পিঠা উৎসব ২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রায়হান আহমেদ। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আমজাদ হোসেন।
এ আয়োজন বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেন ডিক্রির চরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রিফাত হাসান নাঈম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি নূসরাত জাহান, সমাজসেবক মাহবুবুর রশীদ রিপন, সমাজসেবক ও বিএনপি নেতা আ. মজিদ প্রান্তিক মৃধা, বিপি নিউজের পরিচালক আরিফুর রহমান, এসকে ফ্রেন্ডস এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান জয়, শামীম আহমেদ, সমাজসেবক জুলকার নাইন, তানভীর, ইমনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও মুক্তারকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
উৎসবে বাহারি রকমের ঐতিহ্যবাহী পিঠা মাত্র ১০ টাকা করে বিক্রি করা হয়, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। নতুন শিক্ষার্থীদের বরণ এবং পিঠা উৎসব মিলিয়ে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।




















