নারায়ণগঞ্জ প্রতিনিধি:
মুসলিম একাডেমীর উদ্যোগে গরিব, দুঃখী, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) মাসদাইর বাজারে মুসলিম একাডেমী প্রাঙ্গণে এই ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি.এড. ড. তৈমুর আলম খন্দকার।
এসময় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসলিম একাডেমীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি তেল, ১ কেজি পোলাওয়ের চাল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম সেমাই এবং ২৫০ গ্রাম দুধ।
বিতরণ পূর্ব মুহূর্তে প্রধান অতিথি ড. তৈমুর আলম খন্দকার বলেন, ঈদ আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়াই প্রকৃত মানবিকতা। সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সৌহার্দ্য ও সহমর্মিতা বৃদ্ধি করে।



















