২৮ জানুয়ারি বুধবার দিনভর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (বন্দর থানার) ১৯নং ওয়ার্ডের পায়রা চত্বর থেকে শুরু হয়ে টিনের মসজিদ, গুচ্ছগ্রাম, লক্ষারচর ও মদনগঞ্জ বটতলা এলাকায় ফুটবল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন। এসময় এক বক্তব্যে তিনি বলেন, ‘আমি নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি ভোটারদের উদ্দেশ্যে বলবো, আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন, আপনাদের সমস্ত দাবী পূরুণ করবো ইনশাআল্লাহ। নির্বাচিত হলে যানজট নিরসণের জন্য শহরকে ফ্লাইওভারের আওতায় আনতে চাই। মদনগঞ্জ টু মদনপুর সড়কটিকে ডিভাইডার সহ ৪ লেনে উন্নিতকরণ করা হবে এবং নারায়নগঞ্জ শহরে একটি পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় বিনির্মানের দাবী সংসদে জোড়ালোভাবে উত্থাপন করবো।




















