কুমিল্লা-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ও বিএনপি সমর্থিত মো. আ. জসিম উদ্দিন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। ভোটগ্রহণে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট শেষ হওয়ার পর সামাজিক মাধ্যমে লাইভে এসে জসিম উদ্দিন বলেন, নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে। তার অভিযোগ, বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি হয়েছে, ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে এবং তার দলের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এমনকি কেন্দ্রে যেতে গেলে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।



















