Your browser does not support the video tag.
ADVERTISEMENT
BP NEWS
  • বিশেষ সংবাদ
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • জেলা
  • বাণিজ্য
  • অপরাধ
No Result
View All Result
SUBSCRIBE
BP News
  • বিশেষ সংবাদ
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • জেলা
  • বাণিজ্য
  • অপরাধ
No Result
View All Result
BP News
No Result
View All Result
Home সর্বশেষ

‘হ্যালো এমপি’ হটলাইনসহ ২৪ ঘণ্টার নাগরিক সেবা কেন্দ্রের ঘোষণা এবিএম সিরাজুল মামুনের

নিজস্ব প্রতিবেদক by নিজস্ব প্রতিবেদক
January 31, 2026
in সর্বশেষ
Reading Time: 1 min read
0
‘হ্যালো এমপি’ হটলাইনসহ ২৪ ঘণ্টার নাগরিক সেবা কেন্দ্রের ঘোষণা এবিএম সিরাজুল মামুনের
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
Your browser does not support the video tag.
ADVERTISEMENT

নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনকে নিরাপদ, পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী এবিএম সিরাজুল মামুন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ আইন-শৃঙ্খলা সভায় তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহার ঘোষণাকালে এবিএম সিরাজুল মামুন বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা হবে। এই সনদের আলোকে বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন তিনি।
তিনি জানান, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে সংসদ সদস্যের কার্যালয়কে ২৪ ঘণ্টা খোলা নাগরিক সেবা কেন্দ্রে রূপান্তর করা হবে। এ লক্ষ্যে ‘হ্যালো এমপি’ নামে একটি হটলাইন চালু করা হবে, যাতে জরুরি প্রয়োজনে সাধারণ মানুষ সরাসরি যোগাযোগ করতে পারে। পাশাপাশি উন্নয়ন তহবিলের সব ব্যয়ের তথ্য অনলাইনে প্রকাশ করা হবে।
দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের কল্যাণের কথা তুলে ধরে তিনি বলেন, শোষণ ও দারিদ্রমুক্ত নারায়ণগঞ্জ গড়তে সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রকল্প চালু করা হবে। যাকাত ও অনুদানের মাধ্যমে বিশেষ তহবিল গঠন করে এতিম, অসহায়, বস্তিবাসী ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর সহায়তা আরও জোরদার করা হবে।
নারী ও শিশু নির্যাতন বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে এবিএম সিরাজুল মামুন বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন প্রয়োগের পাশাপাশি বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে শিশু শ্রম বন্ধে প্রশাসনকে আরও সক্রিয় করা হবে।
পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়তে মশা, আবর্জনা, শব্দ ও বায়ুদূষণ রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি। কাঁচাবাজারগুলোকে পরিকল্পিতভাবে আধুনিক মডেল বাজারে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।
জলাবদ্ধতা ও যানজট নিরসনে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন, ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনা চালু, ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস নির্মাণের মাধ্যমে স্থায়ী সমাধানের আশ্বাস দেন তিনি।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের অঙ্গীকার করে এবিএম সিরাজুল মামুন বলেন, নারায়ণগঞ্জে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি টেকনিক্যাল কলেজ স্থাপন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
ব্যবসাবান্ধব নগর গঠনের লক্ষ্যে ট্রেড লাইসেন্সসহ সব নাগরিক সেবা সহজ করতে ওয়ান স্টপ সার্ভিস বুথ চালু করা হবে বলেও জানান তিনি। এছাড়া নারী উদ্যোক্তাদের জন্য পৃথক তহবিল গঠন ও ডে-কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা বলেন।
সভায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শিবানী সরকার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. রায়হান কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ, আনসারের জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, বিজিবির সহকারী পরিচালক জিয়াউর রহমানসহ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা।

You might also like

সদস্য সচিব না হয়েও পদের ব্যবহার কাউসার এর নেতাকর্মীদের মাঝে ক্ষোভ

“১২ তারিখে খেজুর গাছের বিজয় মানেই ধানের শীষের বিজয়”—ফতুল্লায় উঠান বৈঠকে মুফতি মনির হোসাইন কাসেমী

বন্দরে ‘অপারেশন ডেভিল হান্ট’, আওয়ামী লীগ নেতা বল্টু আমজাদ গ্রেপ্তার

ShareTweet
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

Recommended For You

সদস্য সচিব না হয়েও পদের ব্যবহার কাউসার এর নেতাকর্মীদের মাঝে ক্ষোভ
সর্বশেষ

February 2, 2026
“১২ তারিখে খেজুর গাছের বিজয় মানেই ধানের শীষের বিজয়”—ফতুল্লায় উঠান বৈঠকে মুফতি মনির হোসাইন কাসেমী
সর্বশেষ

“১২ তারিখে খেজুর গাছের বিজয় মানেই ধানের শীষের বিজয়”—ফতুল্লায় উঠান বৈঠকে মুফতি মনির হোসাইন কাসেমী

February 2, 2026
বন্দরে ‘অপারেশন ডেভিল হান্ট’, আওয়ামী লীগ নেতা বল্টু আমজাদ গ্রেপ্তার
সর্বশেষ

বন্দরে ‘অপারেশন ডেভিল হান্ট’, আওয়ামী লীগ নেতা বল্টু আমজাদ গ্রেপ্তার

February 2, 2026
বন্দরে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ অর্থসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে সাংবাদিক কন্যার ওপর যৌতুকের জন্য হামলা, শাশুড়ি আটক

আড়াইহাজারে জামাত কর্মীর বাড়িতে হামলার অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে, আহত ৬

Next Post
রাতে অন্য প্রার্থীর পক্ষে কাজ করলে পতন অনিবার্য: বিএনপি কর্মীদের সতর্ক করলেন মান্নান

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
সিয়াম হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার ও স্বীকারোক্তি আদায়

May 22, 2022
ওরা বাপ ছেলে ক্যাবল চোর!অয়ন ওসমানের নাম ভাঙ্গাইয়া চাঁদা দাবি

September 14, 2023
সোনারগাঁয়ে আধিপত্য নিয়ে তিন গ্রামের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১৫, এলাকায় সেনা-পুলিশ

January 22, 2026
মিশুক সহ ১৭বছরের কিশোর সিয়াম নিখোজ

মিশুক সহ ১৭বছরের কিশোর সিয়াম নিখোজ

May 13, 2022
শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা-২০২২ এর উদ্বোধন

দিদার খন্দকারের বক্তব্যের প্রতিবাদ পাল্টা জবাব সুমনের

দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে সরকার- শ ম রেজাউল করিম

সোমবার থেকে দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

সোমবার থেকে দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

0
সদস্য সচিব না হয়েও পদের ব্যবহার কাউসার এর নেতাকর্মীদের মাঝে ক্ষোভ

সদস্য সচিব না হয়েও পদের ব্যবহার কাউসার এর নেতাকর্মীদের মাঝে ক্ষোভ

February 2, 2026
মুছাপুর ইউনিয়নে দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী সিরাজুল মামুনের ব্যাপক গণসংযোগ

মুছাপুর ইউনিয়নে দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী সিরাজুল মামুনের ব্যাপক গণসংযোগ

February 2, 2026
“১২ তারিখে খেজুর গাছের বিজয় মানেই ধানের শীষের বিজয়”—ফতুল্লায় উঠান বৈঠকে মুফতি মনির হোসাইন কাসেমী

“১২ তারিখে খেজুর গাছের বিজয় মানেই ধানের শীষের বিজয়”—ফতুল্লায় উঠান বৈঠকে মুফতি মনির হোসাইন কাসেমী

February 2, 2026
দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী সিরাজুল মামুনে পক্ষে ১৯ নং ওয়ার্ডে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

Recent News

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow Us

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • করোনাভাইরাস
  • কৃষি ও খামার
  • ক্রিকেট
  • খবর
  • খেলাধুলা
  • চাকরি
  • জেলা
  • ঢালিউড
  • দূর্ঘটনা
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • ফুটবল
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • মতামত
  • মন্তব্য
  • রাজধানী
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

Recent News

সদস্য সচিব না হয়েও পদের ব্যবহার কাউসার এর নেতাকর্মীদের মাঝে ক্ষোভ

সদস্য সচিব না হয়েও পদের ব্যবহার কাউসার এর নেতাকর্মীদের মাঝে ক্ষোভ

February 2, 2026
মুছাপুর ইউনিয়নে দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী সিরাজুল মামুনের ব্যাপক গণসংযোগ

মুছাপুর ইউনিয়নে দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী সিরাজুল মামুনের ব্যাপক গণসংযোগ

February 2, 2026

© Copyright 2022 - All Right Reserve BP News.