ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলীকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি তীব্র সমালোচনামূলক পোস্ট দিয়েছেন বক্তাবলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাকিব হাসান জ্যাকি।
পোস্টে সাকিব হাসান জ্যাকি লেখেন, একজন মৃত ব্যক্তি যিনি এলাকায় সর্বজনস্বীকৃত গুণী মানুষ হিসেবে পরিচিত ছিলেন, তাকে নিয়ে এ ধরনের মন্তব্য করা অনুচিত ও দুঃখজনক। তিনি বলেন, যাকে নিয়ে কথা বলা হয়েছে, তার বাবাকে এলাকায় যতজন মানুষ চেনে ও সম্মান করে, তার এক ভাগ মানুষও হাসান আলীর বাবাকে চেনে না।
পোস্টে আরও গুরুতর অভিযোগ তুলে তিনি লেখেন, “গিয়াস সাহেবের কাছ থেকে কত টাকা আনা হয়েছে এবং সেই টাকা কোথায় খরচ করা হয়েছে—সেটা অন্তত গিয়াস সাহেবকে জানানো উচিত।” পাশাপাশি তিনি দাবি করেন, ৫ আগস্টের পর রাজনৈতিক আয়ের মাধ্যমে বাড়ি ও গাড়ি কেনার বিষয়টি ইতোমধ্যে পত্রিকার মাধ্যমে জনসমক্ষে এসেছে।
এছাড়াও সাকিব হাসান জ্যাকি অভিযোগ করেন, গুদারাঘাট বিক্রি করে একদিনেই প্রায় ৪৫ লাখ টাকা আয় করার বিষয়টিও মানুষের অজানা নয়। এসব বিষয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে তিনি হাসান আলীর প্রতি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং তা না হলে তার রাজনৈতিক আয়ের বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে জনগণের সামনে প্রকাশ করা হবে বলেও হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, এসব অভিযোগ ও বক্তব্য তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রকাশ করেন বলে জানা গেছে।




















