ডিক্রির চর দক্ষিণ মহল্লা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টায় ডিক্রির চর হাজী বাড়ি সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে। যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
ফাইনাল খেলায় মুখোমুখি হবে আব্দুল কাদির স্পোর্টিং বনাম রাজাপুর জনতা ক্লাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিধারা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান আক্তারুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রহমত আলী,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. দিদার হোসেন,বিশিষ্ট সমাজসেবক আব্দুল বাতেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিক্রির চরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. জাকির হোসেন।
এছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন কানাইনগর হাইস্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য মো. জামাল সরদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ডিক্রির চর দক্ষিণ মহল্লা যুব সমাজের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা।
আয়োজকরা জানান, এলাকার যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।



















