নির্বাচনী প্রচারণায় রঙ্গিন ব্যানার ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়াকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল জানান, ড. ইকবাল হোসাইন ভূঁইয়া নির্বাচনী আচরণবিধির ৭(ক) ধারা লঙ্ঘন করে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় রঙ্গিন ব্যানার সাঁটান। এ কারণে তাকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















