ফতুল্লা, নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ফতুল্লার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় অংশ নিয়ে ভোটারদের সচেতন ভোটের আহ্বান জানান।
মুফতি ইসমাঈল সিরাজী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দুটি গুরুত্বপূর্ণ ভোট অনুষ্ঠিত হবে একটি জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট এবং অন্যটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তিনি ভোটারদের অনুরোধ করেন, দেশ গঠনে গণভোটে ‘হ্যাঁ’ এবং ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকে ভোট প্রদান করুন।
গণসংযোগ ও পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।



















