চলতি ফেব্রুয়ারি মাসেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি আসছে। ফেব্রুয়ারির শুরু থেকেই একের পর এক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস কার্যক্রমে বিরতি চলছে।
ছুটির ধারাবাহিকতায় আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
এর মধ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি পড়ছে। এর পরদিন ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, এটি চলতি বছরের প্রথম দীর্ঘ ছুটি এবং তালিকাভুক্ত পঞ্চম ছুটি।
এদিকে নির্বাচন উপলক্ষে ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি আগেই ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্যও সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত রয়েছে।



















