ফতুল্লা প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে পথচারী ও জনমানুষের মাঝে ইফতার বিতরণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখা।
মঙ্গলবার (১৪ রমজান, ০৪ মার্চ ২০২৬ খ্রি.) বিকেলে ফতুল্লার পাগলা বাজার এলাকায় এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের ফতুল্লা থানা শাখার সভাপতি এম. মাসুম বিল্লাহ’র নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ফতুল্লা থানা শাখার সহ-সভাপতি তাশফি মাহমুদ সিয়াম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরানসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে রেখে অসহায়, শ্রমজীবী ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন



















