নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ১৫ জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৪০ পুরিয়া হেরোইন ও ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১১টা থেকে শুক্রবার (৭ মার্চ) সকাল পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারিসহ বিভিন্ন মামলার ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো: আব্দুল আজিজ আজ্জা (৫০) সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া এলাকার মৃত জব্বার ঢালীর ছেলে। মোঃ হাসান (২৫) মিজমিজি পূর্ব পাড়া এলাকার -মোঃ হোসেন মিয়ার ছেলে।
সুমন পাটোয়ারী (২৩) সাহেবপাড়া হানিফের বাড়ীর ভাড়াটিয়া খোকন পাটোয়ারীর ছেলে।
মোঃ আব্দুল করিম (৪০) সুমিলপাড়া, মোস্তফার বাড়ীর ভাড়াটিয়া মৃত আঃ রহমানের ছেলে।
নির্জয় হাসান আজমী (২০) সুমিলপাড়া জালাল উদ্দিনের ছেলে।
, ফয়েজ মেম্বার (৫৮)চিটাগাংরোড সড়ক ও জনপদ অফিসের আবাসিক কোয়ার্টারের মৃত নাজির আহম্মেদ ছেলে।
মোঃ আল আমিন (৩২) কদমতলী কলেজপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
মোঃ মাহবুব খাঁন (৪০) মৃত আব্দুল জব্বার খাঁনের ছেলে।
মোঃ সোহেল রানা (২৮) মোঃ সেলিম হোসেনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।



















