স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আলীরটেক ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মেহেরাজ মোল্লা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে সবাই যেন ভেদাভেদ ভুলে একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়ায় এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখে—এটাই কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। এ উপলক্ষে তিনি আলীরটেক ইউনিয়নবাসীসহ সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
স্থানীয়ভাবে একজন ব্যবসায়ী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছেন বলেও উল্লেখ করা হয়।



















