নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির এক বছর পূর্তি উপলক্ষে ইফতার মাহফিল, দোয়া ও কাওয়ালী সন্ধ্যার আয়োজন করা হয়েছে। জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদ আহসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) শওকত আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক মাহফুজ খান এবং জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব সারফারাজ হক সজীব এবং মহানগর সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, বিএনপি নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব আবু আওয়াল ইউসুফ খান টিপু, বিএনপি নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক মাশকুল ইসলাম রাজীব, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, এনসিপি নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী সদস্য জাবেদ আলম ও জোবায়ের হোসেন তামজিদ, এনসিপি ডায়েস্পোরার কেন্দ্রীয় মুখ্য সংগঠক যুবাইর সরদার, নারায়ণগঞ্জ জেলা মুখ্য সংগঠক নাজমুল ইসলাম এবং নারায়ণগঞ্জ মহানগর মুখ্য সংগঠক সিফাত দেওয়ান।
এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি আমজাদ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব আজিজুল হক রাজীব, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাইদুর রহমান এবং ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি আবুল হোসেন।
আয়োজকরা জানান, জাতীয় ছাত্রশক্তির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজনের মাধ্যমে ছাত্রসমাজের ঐক্য, সম্প্রীতি ও ইতিবাচক রাজনৈতিক চর্চাকে এগিয়ে নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া এবং কাওয়ালী পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



















