পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফতুল্লাসহ দেশের সর্বস্তরের যুব সমাজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন মুন্না।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই মহিমান্বিত দিনে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
হুসাইন মুন্না আরও বলেন, দেশের যুব সমাজই জাতির ভবিষ্যৎ। তাই নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে।
তিনি সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।















