Your browser does not support the video tag.
ADVERTISEMENT
BP NEWS
  • বিশেষ সংবাদ
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • জেলা
  • বাণিজ্য
  • অপরাধ
No Result
View All Result
SUBSCRIBE
BP News
  • বিশেষ সংবাদ
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • জেলা
  • বাণিজ্য
  • অপরাধ
No Result
View All Result
BP News
No Result
View All Result
Home ধর্ম ও জীবন

১০টি আমলে জীবনের গুনাহ মাফ হতে পারে।

admin by admin
April 29, 2022
in ধর্ম ও জীবন
Reading Time: 1 min read
0
১০টি আমলে জীবনের গুনাহ মাফ হতে পারে।
0
SHARES
35
VIEWS
Share on FacebookShare on Twitter
Your browser does not support the video tag.
ADVERTISEMENT

আমাদের জীবন চলার পথে শয়তানের প্ররোচনায় ইচ্ছা-অনিচ্ছায় অনেক গুনাহ সংঘটিত হয়ে যায়। এর মধ্যে কিছু বড় গুনাহ থাকে, যা তওবা ছাড়া মাফ হয় না। কিছু গুনাহ এমন রয়েছে, যা আল্লাহ তাআলা তওবা-ইস্তিগফার ছাড়া বান্দার নেক আমলের মাধ্যমে মাফ করে দেন। গুনাহ মাফের ফজিলতপূর্ণ ১০টি আমল নিয়ে আজকের এই লেখা।

You might also like

মধ্যনগরে নূরে মদিনা দারুসসালাম মাদ্রাসায় ১০ হাফেজের দস্তারবন্দী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খাজা গরীবে নেওয়াজ ওরস কমিটির উদ্যোগে কাশীপুরে ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

মঙ্গলবার রাতের ইবাদত

প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহ পড়া : একবার নবীজি তাঁর প্রিয় সাহাবাদের বলেন, তোমরা কি প্রতিদিন এক হাজার নেকি লাভ এবং এক হাজার গুনাহ মাফ হওয়ার আমল জানতে চাও? তখন এক সাহাবি বলেন, হে আল্লাহর রাসুল! কী আমল করলে এক হাজার গুনাহ মাফ এবং এক হাজার নেকি লাভ করা যাবে? তখন নবী (সা.) বলেন, ‘১০০ বার সুবহানাল্লাহ বললে এক হাজার নেকি লেখা হবে অথবা (কোনো কোনো বর্ণনা মতে) এক হাজার গুনাহ মোচন হবে। ’ (মুসলিম, হাদিস : ২৬৯৮)

নবীর ভালোবাসা : আল্লাহকে ভালোবাসার জন্য রাসুল (সা.)-এর পথ অনুসরণ করা আবশ্যক। আর এই অনুসরণের মাধ্যমেই আল্লাহ  ও তাঁর নবীর ভালোবাসা পাওয়ার পাশাপাশি গুনাহ মাফের সুযোগ পাওয়া যায়। ইরশাদ হয়েছে, ‘যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমার (নবীর) অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ মার্জনা করবেন। ’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৩১)

নবীর ওপর দরুদ পাঠ করা : আনাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার প্রতি ১০টি রহমত নাজিল করবেন। তার ১০টি গুনাহ মাফ করে দেবেন এবং ১০টি মর্যাদা বৃদ্ধি করবেন। ’ (নাসায়ি, হাদিস : ১২৯৭)

ফজর ও মাগরিব নামাজের পর নির্দিষ্ট দোয়া : এক হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি ফজর ও মাগরিব নামাজের পর ‘লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারিকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শায়ইন কাদির’ ১০ বার পড়বে, এর বিনিময়ে তার আমলনামায় চারজন গোলাম আজাদ করার সওয়াব লেখা হবে, ১০ নেকি লেখা হবে, ১০ গুনাহ মাফ হবে, ১০ মর্যাদা বৃদ্ধি পাবে এবং এ কলেমাগুলো সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে হেফাজতের কারণ হবে। (মুসনাদে আহমাদ, হাদিস : ২৩৫১৮)

উত্তমরূপে অজু করা : আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন কোনো মুসলিম অজু করে তখন তার চেহারা ধোয়ার সময় পানির ফোঁটার সঙ্গে চোখের গুনাহগুলো ধুয়ে যায়। যখন হাত ধোয়া হয়, হাতের গুনাহগুলো ধুয়ে যায়। যখন পা ধোয়া হয়, পানির ফোঁটার সঙ্গে পায়ের দ্বারা কৃত গুনাহগুলো ধুয়ে যায়। এভাবে বান্দা গুনাহ থেকে একেবারে পাক-সাফ হয়ে যায়। ’ (মুসলিম, হাদিস : ২৪৪)

পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা : যে ব্যক্তি যথাসময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তার গুনাহ মাফের ব্যাপারে রাসুলুল্লাহ (সা.) হাদিস শরিফে চমৎকার একটি উদাহরণ তুলে ধরেছেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) একবার সাহাবাদের সম্বোধন করে বলেন, ‘তোমাদের কী মনে হয়? কারো বাড়ির পাশে যদি নদী থাকে আর সে তাতে প্রতিদিন পাঁচবার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে?’ সাহাবারা জবাবে বলেন, না, তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। নবী (সা.) তখন বলেন, ‘পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্তও এরূপ। এর মাধ্যমে আল্লাহ (বান্দার) পাপসমূহ মিটিয়ে দেন। ’ (মুসলিম, হাদিস : ৬৬৭)

জুমার নামাজ আদায় করা : আবু হুরায়রা (রা.) বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি উত্তমরূপে অজু করল ও জুমায় এলো, এরপর মনোযোগসহ খুতবা শুনল ও চুপ থাকল। আল্লাহ তাআলা তার গত জুমা ও এই জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে দেবেন; আরো অতিরিক্ত তিন দিনের গুনাহও মাফ করবেন। ’ (মুসলিম, হাদিস : ৮৫৭)

নামাজের জন্য মসজিদে গমন : জামাতের সঙ্গে নামাজ পড়লে প্রতি কদমের বিনিময়ে গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধির ঘোষণা এসেছে। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জামাতের নামাজ ঘরের বা বাজারের নামাজ অপেক্ষা ২৫ গুণ বেশি সওয়াব রাখে। কারণ বান্দা যখন উত্তমরূপে অজু করে এবং একমাত্র নামাজের উদ্দেশ্যেই ঘর থেকে বের হয় তো প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তার একটি করে মর্যাদা বৃদ্ধি করেন এবং একটি করে গুনাহ মিটিয়ে দেন। ’ (বুখারি, হাদিস : ৬৪৭)

ফাতিহা শেষে আমিন বলা : বুখারির বর্ণনায় এসেছে, নবী (সা.) বলেছেন, ‘নামাজে ইমাম সাহেব যখন সুরা ফাতিহা শেষ করে তখন তোমরাও আমিন বলো। কেননা তখন ফেরেশতারাও আমিন বলে। ইমামও আমিন বলে। আর যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সঙ্গে মিলবে, তার আগের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। ’ (মুসনাদে আহমাদ, হাদিস : ৭১৮৭)

রুকু থেকে উঠে ‘রব্বানা লাকাল হামদ’ বলা : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “ইমাম যখন রুকু থেকে উঠে বলে ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ তখন তোমরা বলো ‘আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ’। কারণ যার তাহমিদ ফেরেশতাদের সঙ্গে মিলবে, তার আগের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। ” (বুখারি, হাদিস : ৭৯৬)

ShareTweet
admin

admin

Recommended For You

ধর্ম ও জীবন

মধ্যনগরে নূরে মদিনা দারুসসালাম মাদ্রাসায় ১০ হাফেজের দস্তারবন্দী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

January 19, 2026
খাজা গরীবে নেওয়াজ ওরস কমিটির উদ্যোগে কাশীপুরে ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল
ধর্ম ও জীবন

খাজা গরীবে নেওয়াজ ওরস কমিটির উদ্যোগে কাশীপুরে ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

December 27, 2025
মঙ্গলবার রাতের ইবাদত
ধর্ম ও জীবন

মঙ্গলবার রাতের ইবাদত

May 24, 2022
অশ্লীলতা ও পর্ণ আসক্তি থেকে পরিত্রাণের উপায় -দোয়া
ধর্ম ও জীবন

অশ্লীলতা ও পর্ণ আসক্তি থেকে পরিত্রাণের উপায় -দোয়া

March 28, 2022
যে আমলে নারী-পুরুষের দ্রুত বিয়ে হয়
ধর্ম ও জীবন

যে আমলে নারী-পুরুষের দ্রুত বিয়ে হয়

March 27, 2022
আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে?
ধর্ম ও জীবন

আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে?

March 27, 2022
Next Post

ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন ফতুল্লা শাখার পক্ষ থেকে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
সিয়াম হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার ও স্বীকারোক্তি আদায়

সিয়াম হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার ও স্বীকারোক্তি আদায়

May 22, 2022
ওরা বাপ ছেলে ক্যাবল চোর!অয়ন ওসমানের নাম ভাঙ্গাইয়া চাঁদা দাবি

ওরা বাপ ছেলে ক্যাবল চোর!অয়ন ওসমানের নাম ভাঙ্গাইয়া চাঁদা দাবি

September 14, 2023
সোনারগাঁয়ে আধিপত্য নিয়ে তিন গ্রামের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১৫, এলাকায় সেনা-পুলিশ

সোনারগাঁয়ে আধিপত্য নিয়ে তিন গ্রামের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১৫, এলাকায় সেনা-পুলিশ

January 22, 2026
মিশুক সহ ১৭বছরের কিশোর সিয়াম নিখোজ

মিশুক সহ ১৭বছরের কিশোর সিয়াম নিখোজ

May 13, 2022
শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা-২০২২ এর উদ্বোধন

শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা-২০২২ এর উদ্বোধন

0
দিদার খন্দকারের বক্তব্যের প্রতিবাদ পাল্টা জবাব সুমনের

দিদার খন্দকারের বক্তব্যের প্রতিবাদ পাল্টা জবাব সুমনের

0
দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে সরকার- শ ম রেজাউল করিম

দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে সরকার- শ ম রেজাউল করিম

0
সোমবার থেকে দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

সোমবার থেকে দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

0
সদস্য সচিব না হয়েও পদের ব্যবহার কাউসার এর নেতাকর্মীদের মাঝে ক্ষোভ

সদস্য সচিব না হয়েও পদের ব্যবহার কাউসার এর নেতাকর্মীদের মাঝে ক্ষোভ

February 2, 2026
মুছাপুর ইউনিয়নে দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী সিরাজুল মামুনের ব্যাপক গণসংযোগ

মুছাপুর ইউনিয়নে দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী সিরাজুল মামুনের ব্যাপক গণসংযোগ

February 2, 2026
“১২ তারিখে খেজুর গাছের বিজয় মানেই ধানের শীষের বিজয়”—ফতুল্লায় উঠান বৈঠকে মুফতি মনির হোসাইন কাসেমী

“১২ তারিখে খেজুর গাছের বিজয় মানেই ধানের শীষের বিজয়”—ফতুল্লায় উঠান বৈঠকে মুফতি মনির হোসাইন কাসেমী

February 2, 2026
দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী সিরাজুল মামুনে পক্ষে ১৯ নং ওয়ার্ডে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী সিরাজুল মামুনে পক্ষে ১৯ নং ওয়ার্ডে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

February 2, 2026

Recent News

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow Us

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • করোনাভাইরাস
  • কৃষি ও খামার
  • ক্রিকেট
  • খবর
  • খেলাধুলা
  • চাকরি
  • জেলা
  • ঢালিউড
  • দূর্ঘটনা
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • ফুটবল
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • মতামত
  • মন্তব্য
  • রাজধানী
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

Recent News

সদস্য সচিব না হয়েও পদের ব্যবহার কাউসার এর নেতাকর্মীদের মাঝে ক্ষোভ

সদস্য সচিব না হয়েও পদের ব্যবহার কাউসার এর নেতাকর্মীদের মাঝে ক্ষোভ

February 2, 2026
মুছাপুর ইউনিয়নে দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী সিরাজুল মামুনের ব্যাপক গণসংযোগ

মুছাপুর ইউনিয়নে দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী সিরাজুল মামুনের ব্যাপক গণসংযোগ

February 2, 2026

© Copyright 2022 - All Right Reserve BP News.

No Result
View All Result
  • বিশেষ সংবাদ
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • জেলা
  • বাণিজ্য
  • অপরাধ

© Copyright 2022 - All Right Reserve BP News.