নারায়ণগঞ্জের ফতুল্লা মাঠ সংলগ্ন এলাকাকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও নান্দনিক করে তুলতে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। আগের পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাবাহিকতায় এবার এলাকায় স্থাপন করা হয়েছে চারটি সোলার স্ট্রিট লাইট। পাশাপাশি পরিবেশের সৌন্দর্য বাড়াতে করা হয়েছে বৃক্ষরোপণ। গত শনিবার ফতুল্লা মাঠ সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ওই কার্যক্রমের পর এলাকাটির পরিবেশ আরও উন্নত করার অংশ হিসেবে আলোকসজ্জা ও সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সোলার স্ট্রিট লাইট স্থাপনের ফলে সন্ধ্যার পর এলাকাটি আলোকিত হওয়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বৃক্ষরোপণের মাধ্যমে মাঠ সংলগ্ন এলাকায় সবুজ পরিবেশ তৈরির পাশাপাশি স্থানটির সৌন্দর্যও বৃদ্ধি পাবে। একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমকে নিয়মিত রাখার এবং স্থাপন করা লাইট ও বৃক্ষের যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এলাকাটির পরিচ্ছন্নতা বজায় রাখতে স্থানীয় বাসিন্দাসহ সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন। তিনি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। পরিচ্ছন্নতা, আলোকায়ন ও সবুজায়নের এ ধরনের উদ্যোগের মাধ্যমে ফতুল্লা মাঠ সংলগ্ন এলাকাকে আরও সুন্দর ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার পাশাপাশি পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গঠনে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বি পি নিউজ ২৪

দেশ ও জাতির কল্যাণ কামনা করে শেষ হলো ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের ১২ তম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মোঃ মেহেদী মনজুর (বকুল)ঃ দেশ ও জাতির কল্যাণ কামনা করে শেষ হলো নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঐতিহ্যবাহী সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান "ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ " এর ১২ তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল। ১৪ জানুয়ারি শুক্রবার এনায়েতনগরের পূর্ব ধর্মগন্জস্থ লতিফ বেপারীর বালুর মাঠে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি অনুসরন করে বাদ আসর হতে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলোরণ সৃষ্টিকারী সুমধুর বক্তা মুফতি সালমান ফারসী। এছাড়াও স্থানীয় বক্তারাও ওয়াজ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সামসুল হক পন্ডিত। এতে প্রধান অতিথি হিসেবে এনায়েতনগরের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান এবং প্রধান মেহমান হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হাবীব হাসান তালুকদার অনিবার্য কারনে উপস্থিত থাকতে না পারলেও ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের উপদেষ্টা আলহাজ্ব মোঃ মোক্তার হোসেন ঢালী এবং বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ইলিয়াস শুরু থেকেই মাহফিলে অংশগ্রহন করে অনুষ্ঠানের সার্বিক তদারকি করেন। মাহফিলের শুরুতে স্থানীয় মাদ্রাসার ছাত্রছাত্রীরা হামদ, নাত, গজল এবং ইসলামী গান পরিবেশন করেন। মাহফিলস্থল এলাকার বাচ্চা-যুবক-প্রবীণদের মিলনমেলায় পরিনত হয়। প্রধান বক্তা আসার আগেই মাহফিলের প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রাত দশটার পর স্টেজে ওঠেন প্রধান বক্তা মুফতি সালমান ফারসী। ইসলামের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মাহফিল শেষে মুসল্লী ও স্বেচ্ছাসেবকদের জন্য নৈশভোজের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাদল, জাহাঙ্গীর, বিল্লাল, আয়ুব, আমিন, আওলাদ, তায়েফ, বকুল, মানিক, হেলাল, সোবহান, মিজান, সুফিয়ান, রাজীব, মুকুল, সুমন, রাজু, সাইদুল, আরেফিন, কাউসারসহ আরো অনেকে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

দেশ ও জাতির কল্যাণ কামনা করে শেষ হলো ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের ১২ তম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২২

featured Image
মোঃ মেহেদী মনজুর (বকুল)ঃ দেশ ও জাতির কল্যাণ কামনা করে শেষ হলো নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঐতিহ্যবাহী সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান "ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ " এর ১২ তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল। ১৪ জানুয়ারি শুক্রবার এনায়েতনগরের পূর্ব ধর্মগন্জস্থ লতিফ বেপারীর বালুর মাঠে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি অনুসরন করে বাদ আসর হতে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলোরণ সৃষ্টিকারী সুমধুর বক্তা মুফতি সালমান ফারসী। এছাড়াও স্থানীয় বক্তারাও ওয়াজ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সামসুল হক পন্ডিত। এতে প্রধান অতিথি হিসেবে এনায়েতনগরের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান এবং প্রধান মেহমান হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হাবীব হাসান তালুকদার অনিবার্য কারনে উপস্থিত থাকতে না পারলেও ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের উপদেষ্টা আলহাজ্ব মোঃ মোক্তার হোসেন ঢালী এবং বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ইলিয়াস শুরু থেকেই মাহফিলে অংশগ্রহন করে অনুষ্ঠানের সার্বিক তদারকি করেন। মাহফিলের শুরুতে স্থানীয় মাদ্রাসার ছাত্রছাত্রীরা হামদ, নাত, গজল এবং ইসলামী গান পরিবেশন করেন। মাহফিলস্থল এলাকার বাচ্চা-যুবক-প্রবীণদের মিলনমেলায় পরিনত হয়। প্রধান বক্তা আসার আগেই মাহফিলের প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রাত দশটার পর স্টেজে ওঠেন প্রধান বক্তা মুফতি সালমান ফারসী। ইসলামের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মাহফিল শেষে মুসল্লী ও স্বেচ্ছাসেবকদের জন্য নৈশভোজের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাদল, জাহাঙ্গীর, বিল্লাল, আয়ুব, আমিন, আওলাদ, তায়েফ, বকুল, মানিক, হেলাল, সোবহান, মিজান, সুফিয়ান, রাজীব, মুকুল, সুমন, রাজু, সাইদুল, আরেফিন, কাউসারসহ আরো অনেকে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ